১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি চট্টগ্রাম ডিসি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘নতুন চা-বাগান’-এ উৎসবমুখর পরিবেশে চা-শ্রমিকদের জন্য নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “চা-শ্রমিকরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ এবং চা-বাগানের প্রাণ। প্রবাসী আয় ও তৈরি পোশাক খাতের পাশাপাশি চা রপ্তানি করে দেশ যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাতে চা-শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের এই কঠোর পরিশ্রমের মূল্যায়ন করেই সরকার তাদের জীবনমান উন্নয়নে ঘর বরাদ্দসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে ৮টি শ্রমিক পরিবারের হাতে তাদের জন্য বরাদ্দকৃত নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ ছাড়াও: ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ১০০ জন শ্রমিকের মাঝে নতুন পোশাক এবং সাধারণ শ্রমিক পরিবারগুলোর মধ্যে বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।

শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে ৭০০ ফুট দৈর্ঘ্যের একটি নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।অনুষ্ঠান শেষে তিনি একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জানান, চা-শ্রমিকদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবে। এই অর্থ শ্রমিকরা তাদের দৈনন্দিন জীবনমান উন্নয়ন এবং সন্তানের পড়াশোনার কাজে ব্যয় করতে পারবেন।

আমরা একটি নতুন, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্য অর্জনে প্রতিটি মানুষকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা জরুরি। দেশের কোনো মানুষ যেন অসুস্থ বা অক্ষম হয়ে পড়ে না থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

বিশ্বের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার গুরুত্ব উল্লেখ করে জেলা প্রশাসক সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, চা বাগান যত উন্নত হবে এবং রপ্তানি যত বাড়বে, দেশের অর্থনীতি তত শক্তিশালী হবে। শ্রমিকদের যেকোনো সমস্যার কথা সরাসরি প্রশাসনকে জানানোর আশ্বাস দিয়ে তিনি বলেন,এখন আর কেউ কারো থেকে দূরে নয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপচুন চা-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page