২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

চট্টগ্রামে বাড়ছে হামের আতঙ্ক, একদিনেই হাসপাতালে ভর্তি ২৬ শিশু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রামে হঠাৎ করেই হাম রোগের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গতকাল ৩১ মার্চ একদিনেই হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৬ জন শিশু ভর্তি হয়েছে।এ নিয়ে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে কয়েকজন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি ছিল ৩৩ জন শিশু। এদের অধিকাংশই হামের টিকা নেয়নি। ইতোমধ্যে ৭ জনের শরীরে হাম এবং একজনের রুবেলা শনাক্ত হয়েছে।এদিকে গত সোমবার রাতে কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হওয়া সাড়ে ৫ মাস বয়সী আয়েশা সিদ্দিকা নামের এক শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে শিশুটির মৃত্যু হামে হয়েছে কিনা।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নগর এলাকা থেকে গতকাল ৬ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস–রুবেলা ল্যাবরেটরি-তে পাঠানো হয়েছে। সব মিলিয়ে নগর থেকে এখন পর্যন্ত ৪১ জনের নমুনা পাঠানো হয়েছে।অন্যদিকে ১৫টি উপজেলা থেকে গতকাল ১০ জন শিশুর নমুনা পাঠানো হয়। উপজেলাগুলো থেকে এখন পর্যন্ত ৫০ জনের নমুনা পাঠানো হয়েছে। সব মিলিয়ে মোট ৯১ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন শিশুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের বেশিরভাগই হামের টিকা নেয়নি। এছাড়া কয়েকজন শিশু এক ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেয়নি। আবার পূর্ণ দুই ডোজ টিকা নেওয়ার পরও কয়েকজন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।ভর্তি হওয়া শিশুদের মধ্যে শূন্য থেকে ছয় মাস বয়সী রয়েছে ৭ জন, সাত থেকে নয় মাস বয়সী ৭ জন, ১০ মাস থেকে এক বছরের ৪ জন, দুই থেকে পাঁচ বছরের ১৩ জন এবং ছয় থেকে ১০ বছরের ২ জন।পূর্ণ দুই ডোজ টিকা পাওয়া তিন শিশুর বয়স যথাক্রমে দেড় বছর, দুই বছর ও ৮ বছর। এক ডোজ টিকা নিয়েছে ৯ জন। এছাড়া ২১ জন শিশু কোনো টিকাই নেয়নি। এদের মধ্যে ১৩ জনের বয়স দুই থেকে নয় মাস।অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে ৪ মাস বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে ৬ জন শিশু চিকিৎসা নিচ্ছে। তাদের বয়স ৬ মাস থেকে ২ বছরের মধ্যে।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছে তাদের নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ৯১ জনের নমুনা পাঠানো হয়েছে। গতকালই ১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। কক্সবাজার থেকে আসা যে শিশুটি মারা গেছে তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, আমাদের হাসপাতালে আসা বেশিরভাগ শিশু টিকা নেয়নি। আবার কিছু শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি বা এক ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নেয়নি। কোনো টিকার কার্যকারিতা শতভাগ নয়। টিকা নেওয়ার পরও কখনো কখনো শরীরে অ্যান্টিবডি তৈরি না হলে রোগ দেখা দিতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page