১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি কলামিস্ট শাহাদাত হোসেন তালুকদার।। বর্তমান বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী এবং সমুদ্রতলের ইন্টারনেট ফাইবার ক্যাবল-এই দুটিই এখন ইরানের রণকৌশলের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের দামামা বাজার আগে হয়তো ওয়াশিংটন বা পশ্চিমা বিশ্বের ভাবনায় ছিল না যে, এই ভৌগোলিক অবস্থানই ইরানের জন্য যুদ্ধের তুরুপের তাস হয়ে উঠবে। তবে গভীর বিশ্লেষণে দেখা যায়, ইরানের ওপর যেকোনো আগ্রাসন বা অযুক্তিক আক্রমণ শেষ পর্যন্ত আক্রমণকারীর জন্যই বুমেরাং হয়ে ফিরে আসছে।বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নীতি ও ইসরায়েলি তৎপরতা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে যেভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে, তার ফলশ্রুতিতে আজ খোদ যুক্তরাষ্ট্রই নাস্তানাবুদ। যুদ্ধের ময়দানে নামার আগে আমেরিকা হয়তো কল্পনাও করতে পারেনি যে, বিশ্ব অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ খ্যাত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এককভাবে ধরে রাখার সক্ষমতা ইরান রাখে। বিগত তিন দশকে হাজারো চড়াই-উতরাই পেরিয়ে ইরানের সামরিক ও প্রযুক্তিগত উত্থান আজ বিশ্বকে অবাক করে দিয়েছে। একসময়ের ইরাক আর আজকের ইরান যে এক নয়, তা আজ রণক্ষেত্রে প্রমাণিত।চলতি মার্চের মাঝামাঝি সময়ে এসে দেখা যাচ্ছে, ইরান ও তার মিত্রদের মনোযোগ এখন আকাশ ছাপিয়ে সমুদ্রের তলদেশে। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর নিচ দিয়ে প্রবাহিত হওয়া ফাইবার অপটিক ক্যাবলগুলো আধুনিক বিশ্বের ‘ডিজিটাল ধমনী’। উল্লেখ্য যে, বিশ্বের মোট ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৯০ শতাংশই এই পথ দিয়ে প্রবাহিত হয় এবং প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন এর ওপর নির্ভরশীল।ইরানের এই ‘ডিজিটাল ব্লকেড’ কৌশল এখন আর কোনো তাত্ত্বিক ধারণা নয়, বরং কঠোর বাস্তবতা। এর প্রভাবে সম্প্রতি প্রযুক্তি জায়ান্ট ‘মেটা’ তাদের ‘টু আফ্রিকা পার্লস’ নামক সাবমেরিন সিস্টেমের কাজ স্থগিত করতে বাধ্য হয়েছে। এমনকি ফরাসি জাহাজ ‘ইল দে বাৎজ’ বর্তমানে সৌদি উপকূলে আটকা পড়ে আছে। সংঘাতপূর্ণ এলাকা হওয়ায় বিশেষায়িত মেরামতকারী জাহাজগুলো সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একবার যদি এই ক্যাবলগুলোতে বড় ধরনের বিপর্যয় ঘটে, তবে বিশ্ব যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতি ধসে পড়ার সম্ভাবনা শতভাগ।পরিশেষে বলা যায়, গতানুগতিক যুদ্ধের ধারণা পাল্টে দিয়ে ইরান আজ এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সমরশক্তি আর ভৌগোলিক অবস্থানের চতুর প্রয়োগে তারা বুঝিয়ে দিয়েছে যে, কেবল অস্ত্রের জোরে নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণ দিয়েও বিশ্বকে বার্তা দেওয়া সম্ভব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ
একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন
যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা
ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ
শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত

You cannot copy content of this page