৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রেখে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনে বন্দরে মোট ৫৪ হাজার ৮৯৮ টিইইউএস (২০ ফুট হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্যের পরিমাণ ২৮ হাজার ৯৬১ টিইইউএস এবং রপ্তানি পণ্য ২৫ হাজার ৯৩৭ টিইইউএস। এ সময়ে ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ১১ হাজার ৮৬১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়। আজ ২৫ মার্চ(বুধবার) চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য জানান।বন্দর সচিব রেফায়েত হামিম জানান, একই সময়ে বন্দরে মোট ২৫ লাখ ৮ হাজার ৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য ২৩ লাখ ৬১ হাজার ৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি পণ্য ১ লাখ ৪৬ হাজার ৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৪ লাখ ৩৪ হাজার ৪৩৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড হয় বলে জানা গেছে।উল্লেখিত সময়ে বন্দরে মোট ৬৪টি জাহাজ বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে ১৯ মার্চ সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়। ঈদের ছুটির আমেজ কাটিয়ে ২৩ মার্চ পুনরায় ১২টি জাহাজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে বন্দর পূর্ণ গতিতে ফিরে আসে। ঈদের ছুটির মাঝে ২১ মার্চ কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও পরবর্তী দুই দিন ২২ ও ২৩ মার্চ জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২৪ মার্চ বন্দরের ৫৯ হাজার টিইইউএস ধারণক্ষমতার বিপরীতে কনটেইনার অবস্থান ছিল ৪৩ হাজার ২০০ টিইইউএস। এর মধ্যে ৩৬ হাজার ২৫৩ টিইইউএস পূর্ণ (এফসিএল), ২ হাজার ৬৫৪ টিইইউএস ডিপো কনটেইনার এবং ১ হাজার ৬৫২ টিইইউএস খালি কনটেইনার রয়েছে। এছাড়া আইসিডি কমলাপুরগামী ৫১২ টিইইউএস কনটেইনার বন্দরে অবস্থান করছে।পণ্য খালাস কার্যক্রমেও গতি বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮১ টিইইউএস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং আরও ৫২৫ টিইইউএস ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে।রমজান ও ঈদ উপলক্ষে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের মাধ্যমে জেটি সাইড ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়েছে।জ্বালানি তেলের সরবরাহে অগ্রাধিকার বার্থিং ও নেভিগেশনাল সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে বন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। সরকারের নির্দেশনা অনুযায়ী হাইওয়েতে লং ভেহিক্যাল চলাচল সীমিত থাকায় জরুরি আমদানি ও রপ্তানি পণ্যবাহী যানবাহনের জন্য বিশেষ স্টিকার ইস্যু করা হয়।বন্দর সচিব আরও জানান, সম্প্রতি কর্মবিরতি ও জাহাজ আগমনের হার বৃদ্ধি পাওয়ায় জাহাজের অপেক্ষমাণ সময় ২-৩ দিনে উন্নীত হয়েছিল। তবে বর্তমানে সমন্বিত উদ্যোগ ও নিবিড় মনিটরিংয়ের ফলে আউটার অ্যাঙ্করেজে জাহাজের অপেক্ষমাণ সময় শূন্য দিনে নামিয়ে আনা সম্ভব হয়েছে, যা বন্দরের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page