২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
আন্তর্জাতিক:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
     
             

নিঃস্ব শিশুদের নিরাপদ কোল: এক মানবিক ডিসির গল্প

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম: ঈদের আনন্দ মানেই নতুন জামা, সেমাইয়ের সুবাস আর পরম আপনজনের সান্নিধ্য। কিন্তু যাদের ডাকার মতো কেউ নেই, সেই পরিচয়হীন শিশুদের ঈদের দিনটি কেমন কাটে? সেই নিভৃত শিশুদের এক চিলতে হাসি উপহার দিতে ঈদের সকালে চট্টগ্রামের রউফাবাদ এলাকার ‘সরকারি ছোটমনি নিবাস’-এ হাজির হলেন মানবিক জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। তাঁর আগমনে মুহূর্তেই বিষণ্ণ সেই কক্ষগুলো মুখরিত হয়ে ওঠে আনন্দের কলকাকলিতে।

রউফাবাদের এই নিবাসের দেয়ালে রঙিন আঁকিবুঁকি, এক কোণে ছড়ানো খেলনা আর ছোট ছোট বিছানা। এখানে বড় হচ্ছে ১৬টি শিশু, যাদের অনেকেরই নেই কোনো পারিবারিক পরিচয়। কেউ কুড়িয়ে পাওয়া, কেউবা আইনি মারপ্যাঁচে বিচ্ছন্ন। তাদের কাছে ঈদ মানে অন্য দশটা দিনের মতোই, যদি না বাইরের কেউ মমতার হাত বাড়িয়ে দেয়।

শনিবার (২১ মার্চ) সকালে ডিসি জাহিদুল ইসলাম মিঞা যখন উপহারের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলেন, তখন যেন দাপ্তরিক পরিচয় দরজার ওপাশেই পড়ে রইল। সঙ্গে নিয়ে এসেছিলেন নতুন জামা, সুস্বাদু ফল আর ঝকঝকে নতুন নোটের সালামি।

শিশুরা প্রথমে কিছুটা জড়তা নিয়ে তাকিয়ে থাকলেও, জেলা প্রশাসকের আন্তরিকতায় দ্রুতই সেই দূরত্ব ঘুচে যায়। ছোট ছোট আঙুলে নতুন টাকা ধরার আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। তবে দিনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটি তৈরি হয় যখন জেলা প্রশাসক দুই শিশুকে কোলে তুলে নেন।

পাচার মামলার শিকার ইসরাত জাহান রক্সির সন্তান, যাকে গত বছরের জুনে এখানে আনা হয়। ২০২৪ সালে জন্ম নেওয়া এই শিশুটি তার বাবার পরিচয় জানে না।

ফেনীর সোনাগাজী থেকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মাত্র দুই মাস বয়সী এক শিশু।নিজের দুই সন্তানের মতোই পরম মমতায় তাদের বুকে জড়িয়ে ধরেন ডিসি। অনিশ্চিত অন্ধকার থেকে আসা এই শিশু দুটির জন্য সেই মুহূর্তটি ছিল নিঃশর্ত স্নেহের এক বিরল উদাহরণ।
প্রশাসনের আড়ালে এক দরদী মানুষ
ছোটমনি নিবাসের অফিস সহকারী নূর জাহান আপ্লুত কণ্ঠে বলেন,

“অনেকেই আসেন, কিন্তু এভাবে সময় দেন না। ঈদের দিন পরিবার ছেড়ে এখানে এসে শিশুদের কোলে নেওয়া—এটা আমরা আগে কখনো দেখি নাই। উনার চোখের মমতা বলে দিচ্ছিল তিনি এখানে প্রশাসক হিসেবে নন, একজন বাবা হিসেবে এসেছেন।”

ঘরের একপাশে যখন নতুন জামা নিয়ে শিশুদের উল্লাস, অন্যপাশে তখন এক নীরব প্রশান্তি। ১৬ জন শিশুর প্রত্যেকেই হয়তো কোনো না কোনো অনিশ্চয়তা নিয়ে এখানে এসেছিল, কিন্তু চট্টগ্রামের এই ছোটমনি নিবাসে তারা শিখছে নতুন করে বাঁচতে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার এই উদ্যোগ প্রমাণ করল, পদের চেয়েও বড় পরিচয় মানুষ। যেখানে কোনো প্রশ্ন নেই, কোনো বিচার নেই—আছে শুধু নিরাপদ একটি কোল। উৎসবের এই দিনে পরিচয়হীন শিশুদের কাছে তিনিই হয়ে উঠলেন সবচেয়ে বড় আশ্রয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page