২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে গ্রিন ফিল্ড টি ইন্ডাষ্ট্রিজের বিক্রয় কেন্দ্র উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনিধি :>>>

ঠাকুরগাঁওয়ের গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: এর বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়। গতকাল বুধবার পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের আশ্রমপাড়ায় ফিতা কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: ফয়জুল ইসলাম (হিরু) সহ অতিথিবৃন্দ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: ফয়জুল ইসলাম (হিরু)’র সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি পঞ্চগড় জেলার কৃষিবিদ মো: আমির হোসেন, চিটাগাং গ্রুপের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আহসান হাবিব আলমগীর, বিএডিসি’র প্রতিনিধি মো: গোলাম মোস্তফা, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ প্রমুখ। এর আগে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: এর জাতীয় চা পুরস্কার প্রাপ্তি ও সেরা ভ্যাট পরিশাধকারী হওয়ায় ঠাকুরগাঁও প্রেসকাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: ফয়জুল ইসলাম (হিরু) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি মৌলভীবাজারে চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শেষ্ঠ চা কোম্পানী হিসেবে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি: কে জাতীয় চা পুরস্কার ২৩ প্রদান করা হয়। গত ৪ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বৃহৎ এ শিল্প প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কার হিসেবে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে ২০-২১ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হওয়ায় “গ্রীণ ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড” কে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ এপ্রিল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শাহবাজপুরে গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। একই বছরে ২২ নভেম্বর সুলতান চা ব্র্যান্ড নামে বাজারজাত শুরু করে কোম্পানীটি। বর্তমানে দেশর চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সুলতান চা বাজারজাত করার ফলে ঠাকুরগাঁও জেলার সেরা একটি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে সুলতান ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page