১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ ও তাদের মিত্রদেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী >>> মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ Strait of Hormuz (হরমুজ প্রণালি) আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে ‘ইসলামিক রেভ্যুলিউশনারী গার্ড কর্প্স’ (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই নৌপথে চলাচল বন্ধ থাকবে।৫ মার্চ(বৃহস্পতিবার) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে আইআরজিসি জানায়, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধকালীন পরিস্থিতির আলোকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে।আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘আগেই ঘোষণা করা হয়েছিল, আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন বিধান অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান ‘স্ট্রেইট অফ হরমুজ’-এ নৌচলাচল নিয়ন্ত্রণের অধিকার রাখে।’সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের সমর্থক দেশগুলোর কোনো জাহাজ ওই এলাকায় দেখা গেলে সেগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।যুদ্ধ পরিস্থিতির প্রভাবঃগত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে বলে আন্তর্জাতিক শিপিং সূত্র জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তেলের আন্তর্জাতিক মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড অয়েল’-এর দাম দ্রুত বাড়তে শুরু করেছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পথঃবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি ‘স্ট্রেইট অফ হরমুজ’ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ— সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত এবং কাতার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই প্রণালি দিয়ে বিশ্ববাজারে রপ্তানি হয়।আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রতিদিন বিশ্বে পরিবাহিত সমুদ্রপথের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।আন্তর্জাতিক উদ্বেগঃপরিস্থিতির কারণে আন্তর্জাতিক শিপিং কোম্পানি ও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। অনেক জাহাজ মালিক বিকল্প রুট খোঁজার চেষ্টা করছে, যদিও বাস্তবে হরমুজ প্রণালির কার্যকর বিকল্প খুবই সীমিত।বিশ্লেষকদের মতে, যদি এই নৌপথে উত্তেজনা আরও বৃদ্ধি পায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page