১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ঈদযাত্রা ২০২৬: প্রথম দিনে ট্রেনের টিকিটে সাড়া কম, অবিক্রিত অর্ধেকই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম সংবাদদাতা >>> ঢাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রাকে আরামদায়ক করতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। তবে বিক্রির প্রথম দিনে যাত্রীদের মাঝে তেমন একটা তোড়জোড় দেখা যায়নি। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল ১৬টি আন্তঃনগর ট্রেনের জন্য বরাদ্দকৃত ৮ হাজার টিকিটের মধ্যে প্রায় অর্ধেকই অবিক্রিত রয়ে গেছে।টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি বরাবরের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। গতকাল ৩ মার্চ থেকে ১৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আজ ৪ মার্চ পাওয়া যাচ্ছে ১৪ মার্চের টিকিট।

৫ মার্চ: পাওয়া যাবে ১৫ মার্চের টিকিট।
৬ মার্চ: পাওয়া যাবে ১৬ মার্চের টিকিট।
৭ মার্চ: পাওয়া যাবে ১৭ মার্চের টিকিট।
৮ মার্চ: পাওয়া যাবে ১৮ মার্চের টিকিট।
৯ মার্চ: পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট।
এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, শুরুর দিকের তারিখগুলোতে যাত্রীদের চাপ সাধারণত কম থাকে। তবে ১৭, ১৮ ও ১৯ মার্চের টিকিটের জন্য ব্যাপক চাহিদা থাকবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এই তিনদিনই হবে ঈদযাত্রার মূল সময়।একজন যাত্রী একটি এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।সার্ভার ব্যবস্থাপনা: অনলাইনে চাপ কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট ভিন্ন ভিন্ন সময়ে বিক্রি করা হচ্ছে। পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাচ্ছে দুপুর ২টা থেকে।আগামী ১৩ মার্চ থেকে ফিরতি পথের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে (২৩ মার্চের জন্য)।রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, আগামী ৯ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ঈদের অগ্রিম টিকিট বিতরণ কার্যক্রম চলবে। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ায় আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page