১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ইইউ পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগ জানাল চট্টগ্রাম মহানগর জামায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে উদ্বেগের কথা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম।ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। মতবিনিময় সভায় নগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক এবং কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী অংশ নেন।সভায় নজরুল ইসলাম চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় এক র‌্যাব সদস্য নিহত হওয়ার ঘটনা এবং শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের এখনো গ্রেপ্তার করতে না পারায় জনমনে সৃষ্ট উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতীক শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে এ হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।’তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘নির্বাচনের আগে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। ভোট গণনা কক্ষসহ নির্বাচনি কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি।’গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে জামায়াতে ইসলামী অবস্থান তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page