১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে অসন্তোষ প্রকাশ উপদেষ্টার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সম্প্রতি বান্দরবান সফরকালে পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ স্থান পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রায় ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প পরিদর্শনে বান্দরবান আসেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, একটি পর্যটননির্ভর ও পাহাড়ি জেলা হিসেবে বান্দরবানের পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা আরও উন্নত হওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক এলাকায় নিয়মিত ময়লা অপসারণ হচ্ছে না এবং ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। এর ফলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে এবং পর্যটকদের কাছেও একটি নেতিবাচক বার্তা যাচ্ছে।তিনি আরও বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিকল্পনার ঘাটতি ও তদারকির অভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।এ সময় পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা জানান, প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানো হলে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পৌরসভা, প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, তবে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page