৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

আমার প‌রিচয় উলিপুর”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

” মুকুল রাজ “

ইতিহাস ঐশ্ব‌র্যে ভরপুর,
আমার প‌রিচয় উলিপুর।
এখা‌নেই বা‌জে ভাওয়াইর সুর,
মো‌দের সবার সা‌থে সর্ম্পক মধুর।
নদী আর মাঠে আঁকা প্রকৃতির ছবি,
আমা‌দের উলিপুরে শান্তি বইছে সবি।

ব্রহ্মপুত্র বয় যে গরিমায় ভরা,
তিস্তার স্রোতে কখ‌নো হ‌তে হয় বাস্তুহারা ।
ঘাঘট, ধরলা মিলে নদীর আলাপ,
চরের বুকে জ্বলে কৃষকের স্বপ্নরূপ চাপ।

ধানক্ষেত, পাটক্ষেত সবুজের গান,
শস্যে ভরে ওঠে কৃষকের প্রাণ।
গরু-ছাগল চরায় মাঠের কিনারে,
কৃষি জীবন হাসে মাটির আদরে।

শীতে অতিথি পাখি ডাকে দলে দলে,
বক, পানকৌড়ি উড়ে নদীর জলে।
গোধূলি বেলায় ভেসে আসে বাঁশির সুর,
মাটির গন্ধে ভরে ওঠে আমা‌র উলিপুর।
চন্ডী মন্দির বলে ইতিহাসের কথা,
দোলমঞ্চে জাগে পুরাকালের ব্যথা।
মুন্সিবাড়ীর প্রাচীন দালান,
শিল্প,সংস্কৃ‌তি‌তে রে‌খে‌ছে অম্লান,
শিল্প-সংস্কৃতির চিরন্তন গান।

কাজীর মসজিদ দাঁড়িয়ে অমলিন,
ইসলামের আলো ছড়ায় দিনরাত দিন।
উলিপু‌রেই দাঁড়িয়ে গোবিন্দ জীউ মন্দির,
উৎস‌বে হিন্দু-মুসলিম মিলনে হয় অ‌নেক মানু‌ষের ভিড়।

উলিপুরের মসজিদে ধ্বনিত আজান,
গোবিন্দ মন্দিরে বাজে কীর্তনের গান।
একই আকাশতলে মিলনখানি,
ধর্মের বন্ধনে ভ্রাতৃত্ব জানি।

উলিপু‌রের বু‌কে গৌর‌বের দান,
স্বর্ণময়ী স্কুল এন্ড ক‌লেজ জ্ঞা‌নের প্রাণ।
তিস্তার তী‌রে স্নিগ্ধ বাতাস,
দা‌ড়ি‌য়ে আছে কদমতলার সেই স্মৃ‌তিময় কদম গাছ।
ছায়ায় বে‌জে ও‌ঠে গান,
শিক্ষাই শ‌ক্তি,শিক্ষাই প্রাণ।
আজ শত স্বপ্ন জা‌গে প্রতি‌টি ঘ‌রে,
উলিপুর‌কে আলো‌কিত ক‌রে শিক্ষার অন্ধকা‌রে।

মানুষ এখানে অতিথিপরায়ণ,
দুঃখে-সুখে সবাই ভ্রাতৃত্ব সায়ন।
হাটে-বাজারে ভিড় জমে প্রভাতে,
ক্রয়-বিক্রয়ে সবার মিলনমেলা রাতে।

বর্ষায় নদীর ঢেউ বাড়ে বেগে,
নৌকার সারি ভেসে চলে আনন্দ রঙ্গে।
চরাঞ্চলে ভাসে শস্যের সুবাস,
প্রকৃতির কোলে শান্তির আভাস।

বিদ্যালয়ের উঠোনে বাজে বালকের গান,
স্বপ্ন দেখে গড়বে নতুন প্রাণ।
হাসি-কান্না মিলে গাঁয়ের জীবন,
সরলতায় ভরা মানুষের মন।

এমনই উলিপুর — প্রাণের ঠিকানা,
বাংলার বুকে এ আম‌ার গর্বখানা।
প্রকৃতি, ইতিহাস, মানুষের হৃদয়,
আমাদের উলিপুরে সব মিলেছে সদয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page