২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : আহম্মদ সোহেল মনজুর সুমন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ (পিরোজপুর) পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, গণতন্ত্রের মা খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার সুযোগ্য নেতৃত্বে এদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছিল। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদের জগন্নাথকাঠী বন্দর কমিটি ও ব্যবসায়ীদের আয়োজনে সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোন অপশক্তি দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর বাংলাদেশের মানুষকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন। তারা জনগণকে বলেছিলেন ১০ টাকা কেজিতে চাল বিক্রি করবেন, ঘরে ঘরে চাকরি দেবেন! মানুষকে মিথ্যে মরীচিকার পিছনে ঘুরিয়েছেন। বিএনপি সরকার মিথ্যে স্বপ্ন দেখায় না। তার প্রমাণ বিগত বিএনপি সরকারের আমলে আপনারা দেখেছেন।

আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য প্রেরণার উৎস। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির আহবায়ক কাজী আনিসুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্বরুপকাঠী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার,যুগ্ম আহ্বায়ক কাজী তৌহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page