১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে দুস্থ-এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে এ্যাডকিউ এর শীতবস্ত্র বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সেই সাথে কনকনে হিমেল বাতাস, আর ঘন কুয়াশার দাপটে বেড়েছে চরম শীতের তীব্রতা। সব মিলে  হাড়কাঁপানো শীতের সাঁড়াশি অভিযানে জনজীবন কাতর হয়ে পড়েছে। এমন হালে মানবিকতার উষ্ণতা ছড়াতে শীতার্ত  দুস্থ ও এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারী) সকালে উপজেলার আত্মমানবতার সেবার অতন্ত্র প্রহরী সামাজিক সংগঠন এ্যাডকিউ এর সহায়তায় ও মিডিয়া পার্টনার বিডি নিয়েলা নিউজ ও বাংলার গণজাগরণের সার্বিক তত্ত্বাবধানে মাগুড়া বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০ জন  দুস্থ ও এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে গরম কাপড়ের ব্লেজার  বিতরণ করা হয়। এসময় কনকনে শীতকে উপেক্ষা  করে  ছুটে আসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা এ্যাডকিউ এর সভাপতি আব্দুল  মান্নান, সদস্য ও সাংবাদিক কাওছার  হামিদ, সদস্য মোজাম্মেল হক নয়নসহ আরো অনেকে পরম মমতায় শিক্ষার্থীদের  হাতে   উষ্ণতার ছোঁয়া শীতবস্ত্র তুলে দেন। এ শীতবস্ত্র পেয়ে শীতে কাতর হয়ে পড়া  দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। এতে করে তারা সংগঠনের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আব্দুল  মান্নান ও মুঠোফোনে সাধারণ সম্পাদক  মাহফুজার রহমান মন্ডল বলেন, মানুষ মানুষের জন্য এ লক্ষে  দুস্থ ও এতিম শিশু শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। যা শীত মৌসুমে এসব  শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরের ন্যায় এ বছরো  এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত আছে এবং আগামীতে অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page