১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজশাহী-১ ও ২ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীতে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথম পর্বে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।এর মধ্যে রাজশাহী-১ আসনের তিনজনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনেরটি অবৈধ ঘোষণা করা হয়। আর রাজশাহী-২ (সদর) আসনের নয়জনের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ এবং তিনজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ছয়জন। এদের মধ্যে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি শরীফ উদ্দীন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান।এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে তিনজন প্রার্থীরা। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক ও আল-সাআদ এবং গণ অধিকার প্রার্থী মির শাহজাহান। এদের মধ্যে তারেক ও আল-সাআদ তাদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল ও আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও গণ অধিকার পরিষদের প্রার্থী মির শাহজাহানের মনোনয়ন বাতিল করা হয়েছে দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরে গরমিল থাকায়।এদিকে, রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নয়জন প্রার্থী। এদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে মিজানুর রহমান মিনুসহ ছয়জনের।এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ ফজলুল করিম, লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম।রাজশাহী-২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, সালেহ আহমেদ এবং এলডিপির প্রার্থী ওয়াহেদুজ্জামান। এদের মধ্যে শাহাবুদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়েছে সম্পত্তির বিবরণী ফরমে তথ্য ও স্বাক্ষরের ঘাটতি এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল এবং আয়কর রিটার্ন বকেয়া থাকায়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের মনোনয়ন বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিলের কারণে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী ওয়াহেদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপি থাকায়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলা যাচাই-বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা এবং হলফনামার তথ্য পর্যালোচনা করা হয়। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়ন জমা দেয়ায় ভোটের মাঠে রয়েছেন ৩৭ জন প্রার্থী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page