১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবান-৩০০ আসনে উৎসবমুখর পরিবেশে  প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সোহেল রানা, বান্দরবান জেলা প্রতিনিধি >>> আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ৩০০ নং বান্দরবান পার্বত্য জেলা  সংসদীয় আসনে দলীয় নমিনেশন ফর্ম জমা দেন ।২৯ ডিসেম্বর ২০২৫ইং সকাল থেকে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রত্যেকে নিজ দলের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁদের সঙ্গে জেলা  শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী, আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।একইভাবে আরো যারা মনোনয়নপত্র জমা প্রদান কারীরা হলেন,জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ,জাতীয় পার্টি (কাদের) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপির মনোনীত প্রার্থী আবু সাঈদ শাহ সুজাউদ্দিন।মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাচিং প্রু জেরী উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং পাহাড়ের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।রাজনৈতিক গুরুত্ব ও প্রেক্ষাপট পার্বত্য বান্দরবান আসনটি ভৌগোলিক ও রাজনৈতিক কারণে বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে:তৃণমূলের প্রভাব: সাচিং প্রু জেরী এই অঞ্চলের আদিবাসী ও বাঙালি উভয় সম্প্রদায়ের কাছে সুপরিচিত হওয়ায় লড়াই হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।নির্বাচনী প্রস্তুতি: তাঁর মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে বিএনপির মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলেও পাহাড়ে বিএনপির একটি শক্তিশালী ভোট ব্যাংক রয়েছে, যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা ও প্রতীক বরাদ্দের অপেক্ষা রয়েছে সাধারণ ভোটাররা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page