২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা সৌদি প্রো লিগে আল-নাসরের দাপুটে জয়, রোনালদোর গোলসংখ্যা ৯৭৭ কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

বিএনপির প্রার্থী লালমনিরহাট – ২ রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন দাখিল ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়ের মনোনয়নপত্র জমাদানকে ঘিরে দিনব্যাপী রাজনৈতিক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।মনোনয়নপত্র দাখিলের পূর্বে কালীগঞ্জে বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আসন্ন নির্বাচনী কার্যক্রমে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল থেকে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।এরপর আজ জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা প্রদান করেন। মনোনয়নপত্র দাখিলকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে।নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এই মনোনয়ন দাখিল লালমনিরহাট-২ আসনের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে।মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে লালমনিরহাট-২ আসনে নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page