১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বিএনপির প্রার্থী লালমনিরহাট – ২ রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন দাখিল ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়ের মনোনয়নপত্র জমাদানকে ঘিরে দিনব্যাপী রাজনৈতিক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।মনোনয়নপত্র দাখিলের পূর্বে কালীগঞ্জে বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আসন্ন নির্বাচনী কার্যক্রমে সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল থেকে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।এরপর আজ জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা প্রদান করেন। মনোনয়নপত্র দাখিলকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণটি উৎসবমুখর হয়ে ওঠে।নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এই মনোনয়ন দাখিল লালমনিরহাট-২ আসনের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হবে।মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে লালমনিরহাট-২ আসনে নির্বাচনী মাঠে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page