১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চকরিয়া–পেকুয়া আসনে এনপিপির প্রার্থী নুরুচ্ছফা সরকার প্রায় চূড়ান্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া (কক্সবাজার) >>> আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মো. নুরুচ্ছফা সরকারকে প্রায় চূড়ান্ত করা হয়েছে। এনপিপির নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তার প্রার্থিতা।কক্সবাজার জেলার চারটি আসনের মধ্যে চকরিয়া–পেকুয়া একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অতীতে এ আসন থেকে কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ ফারুককে এ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এ দুই প্রার্থীর পাশাপাশি ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়ন পেলে নতুন মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. নুরুচ্ছফা সরকার।মো. নুরুচ্ছফা সরকার পেশায় শিক্ষক। তিনি এনপিপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এবং চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্কাউট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক।এনপিপির কেন্দ্রীয় নেতা, চট্টগ্রাম মহানগর সভাপতি ও সরকারি কমার্স কলেজের শিক্ষক অধ্যাপক কামাল পাশা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি তিনশো আসনেই প্রার্থী দেবে। অধিকাংশ আসনের তালিকা প্রায় চূড়ান্ত। চকরিয়া–পেকুয়া আসনে নুরুচ্ছফা সরকারকে মনোনয়ন দেওয়া হবে—এটা এখন প্রায় নিশ্চিত।”জানা গেছে, ২০০৮ সালে শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে এনপিপি প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয় এবং ‘আম’ প্রতীক বরাদ্দ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে।নিজ প্রার্থিতা প্রসঙ্গে মো. নুরুচ্ছফা সরকার বলেন, “ইনশাআল্লাহ চকরিয়া–পেকুয়া আসন থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক। জনগণ যদি আমাকে তাদের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেয়, তাহলে লবণ শিল্পের আধুনিকায়ন, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, মাতামুহুরী নদীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ ফসল উৎপাদনে মিষ্টি পানির নিশ্চয়তা এবং কৃষকের ভাগ্যোন্নয়নে জাতীয় সংসদে অর্থবহ উদ্যোগ নেব।”তিনি আরও বলেন, “চকরিয়া–পেকুয়ায় আন্তর্জাতিক মানের কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রসারে কাজ করব। তরুণ-যুবসমাজকে সম্পৃক্ত করে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”তিনি চকরিয়া–পেকুয়ার জনগণকে এনপিপি ও আম প্রতীকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page