১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে  উৎসবমুখর পরিবেশে  ৫৪তম জাতীয় সময় দিবস উদযাপন 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> বৃষ্টি স্নাত  প্রকৃতি উপেক্ষা করে নীলফামারী কিশোরগঞ্জের যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। শনিবার (১নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও সমবায় ও জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের  বিভিন্ন সড়ক  প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের  পতাকা বেদিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার  জাকিয়া ফারহানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন, ইউএনও প্রীতম সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা দারিদ্র্য বিমোচন  কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসেন। এছাড়াও  বিভিন্ন সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত  ছিলেন। যা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে  বৃষ্টিরস্নাত  প্রকৃতি উপেক্ষা করে আসা সমবায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বক্তাগণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য  তুলে ধরে  নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন । পাশাপাশি  উপজেলাকে  গ্রিন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ে তোলার  উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত সমবায়ীরা এ কার্যক্রমে অংশীদারিত্বের ভিত্তিতে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে, নানা জনহিতকর কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায়  ইউএনও প্রীতম সাহা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সমবায়ে নানা সাফল্যের অবদান রাখায় সমবায় দিবস  উপলক্ষে ৩ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক  প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ,উপজেলা অডিট অফিসার রবিউল হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page