৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নিরাপদ সড়ক দিবসে সুনামগঞ্জের ডিসি ডোপ টেস্ট ছাড়া মিলবে না লাইসেন্স- ড মোহাম্মদ ইলিয়াস মিয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম মিজান,সুনামগঞ্জ >>> ডোপ টেস্ট ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া।বুধবার (২২ অক্টোবর) ‘নিরাপদ সড়ক দিবস-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সুনামগঞ্জ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, মাদকাসক্ত চালকদের হাতে গাড়ি তুলে দেওয়া মানে জনগণের জীবনের ঝুঁকি বাড়ানো। তাই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা দরকার।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নিরাপদ সড়ক কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায়,বিআরটিএ সুনামগঞ্জের সহকারী পরিচালক আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বাবুল মিয়া, জেলা ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুদ্দিন।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো ট্রাফিক আইন অমান্য, অদক্ষ ও অপ্রশিক্ষিত চালক, হেলমেটসহ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা এবং যানবাহনের ত্রুটিপূর্ণ অবস্থা।বিআরটিএ সূত্রে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬০টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২ জন এবং আহত হয়েছেন আরও ৬৫ জন। এই পরিসংখ্যানকে “উদ্বেগজনক” হিসেবে অভিহিত করে বক্তারা বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।আলোচনা সভায় পরিবহন মালিক, শ্রমিক, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানান।জেলা প্রশাসক ড ইলিয়াস মিয়া বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ভেঙে দেয়। এজন্য আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page