৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাঘায় পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> ইলিশ প্রজনন মৌসুমে (৪–২৫ অক্টোবর) ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব। মৎস্য অধিদপ্তরের কঠোর নির্দেশনা সত্ত্বেও জেলেরা গোপনে মা ইলিশ ও জাটকা শিকার করছেন, বিক্রি হচ্ছে প্রকাশ্যেই নদীর তীরে ও বাজারে।রোববার (১৯ অক্টোবর ২০২৫) পর্যন্ত ১৬ দিনে ৩ কেজি ইলিশ ও প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। তবে কাউকে আইনের আওতায় আনা যায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে অভিযানের কার্যকারিতা নিয়ে।প্রতিপাদ্য ছিল— ‘মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে’— কিন্তু বাস্তবে চিত্র উল্টো। কিশোরপুর বাজারের এক দোকানে আলাপচারিতায় জানা যায়, পদ্মায় জাল ফেললেই ছোট-বড় ইলিশ মিলছে। আধা কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে, ছোট মাছ ৭০০ থেকে ৪০০ টাকায়। স্থানীয়দের ভাষ্য, সরকার যে ২৫ কেজি করে চাল দেয় তা দিয়ে সংসার চলে না, তাই বাধ্য হয়েই নদীতে নামতে হচ্ছে।জেলেদের একাংশ জানায়, দিনে কম, রাতে বেশি ইলিশ ধরা হয়। বিকেল থেকে ভোর পর্যন্ত পদ্মায় চলে জাল ফেলার প্রতিযোগিতা। ধরা মাছ নদীতীরের ঝোপঝাড় বা কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পরে গোপনে বিক্রি করা হয় স্থানীয় বাজারে।স্থানীয়দের অভিযোগ, নদীতে অভিযান চললেও কিছু দায়িত্বশীলের সহযোগিতায় নিষিদ্ধ সময়েও ইলিশ শিকার হচ্ছে। অনেকেই জানেন কারা জড়িত, কিন্তু ভয়ে মুখ খুলছেন না।মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “এবার পদ্মায় পানির প্রবাহ বেশি থাকায় মাছও বেশি এসেছে। অন্তত ২০টি গ্রুপ রাতে জাল ফেলে মা ইলিশ শিকার করছে।”বাঘা উপজেলার চকরাজাপুর, চৌমাদিয়া, আতারপাড়া, কিশোরপুর, মীরগঞ্জসহ বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, ট্রলারভর্তি ইলিশ নোঙর করে রাখা। জেলেরা ট্রলারের খন্দ থেকে মাছ নামিয়ে ঝুড়িতে তুলে গোপন স্থানে সরিয়ে নিচ্ছে।জেলে ওয়ালিউর রহমান জানান, “নিষিদ্ধ সময়েও মাছ ধরতে হয়। কারণ ২৫ কেজি চাল দিয়ে পরিবার চলে না।” একই অভিযোগ করেন রিপন নামের আরেক জেলে, যার ২৫ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে, আর জেলে কার্ডও নেই।উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক বলেন, “অভিযান অব্যাহত আছে। কিছু জেলে চুরি করে মাছ ধরছে। ১৪ অক্টোবর চকরাজাপুর বাজার থেকে ৩ কেজি ইলিশ ও ২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এর আগে আরও ২ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, মাছগুলো দেওয়া হয় স্থানীয় এতিমখানায়।”তিনি দাবি করেন, এবার আগের চেয়ে কমসংখ্যক জেলে নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page