২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ–মালদ্বীপের অঙ্গীকার একের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী চট্টগ্রামে বন্যায় শতাধিক কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ, প্রান্তিক রোগীদের ভোগান্তি চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহেশখালীতে পুলিশের অভিযানে ১,৪৭২ পিস ইয়াবাসহ আটক ১ বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কবিতার বার্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার >>>

কিইবা পারি বলিতে তোমায়
মনেই জাগেনা ভাষা,
দিতে পারি শুধু বাতাসের পিঠে
অনু সম ভালোবাসা।

লিখেন তিনি অনেক ভালো
কল্পনা জড়ো কাছে,
অরোধ্য ছন্দে সৃষ্টির আনন্দে
মন ময়ূরী নাচে।

অর্থ বহুল বাক্য কথন
কলম সুরে বাজে,
খুব ভালো সেই কবির কবি
হাজার কবির মাঝে।

কাকতালীয় পরিচয় মাঝে
কবির অভাব নাই,
তারি ভেতর কেউবা আছে
কবির মনের আঙিনায়।

স্নেহ মুগ্ধ গুণের কবি
ছড়িয়ে ছিটিয়ে রয়,
সহজ নহে খুঁজে নেয়া কবির
আসল পরিচয়।

স্বস্তি মিলে ভাবলে তারে
মস্ত আশা জাগে,
কথা বার্তা সব কিছু তার
বড়োই ভাল লাগে।

খেয়ে পড়ে বাঁচার জীবন
দু’দিন পরে শেষ,
বাঁচতে এখন ভালো লাগে
ভাবতে তাকে বেশ।

যে ধারাতেই হোক না লেখা
লেখাই যদি হলো,
কারো জন্য নয় লেখা বেশ,
আমার মতে ভালো।

তার কবিতায় রস রসায়ন
ফিনকি সুবাস উঠে,
কবিতাতে মনটা কবির
তৃপ্তি স্বাদে কাটে।

লেখার সাথে বাঁচতে গিয়ে
যারে বুঝতে পেলাম,
তাঁর ভেতর এক কবি সত্তা
রূপের আলোক নিলাম।

হাসিরা বলো খুশীই বলো
ইচ্ছা গুলো সব,
কোথাও কোথাও একক সুত্র
মনের মিল ও ভাব ।

কবির লেখা মিষ্টি অতি
শান্তি ভরে বুক,
ভাবতে যাহা ভালো লাগা আছে
ইহাই মনের সুখ।

যেই কবিতা আমার ব্যাথা
বার্তা প্রেরণ তাই,
চেনা জানায় তাহার মতো
এমন কবি নাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page