৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

হাসিনার সরকার বঙ্গোপসাগরে যেয়ে আছড়ে পড়বে —-এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
জেলা প্রতিনিধি ( নড়াইল)

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নড়াইল জেলা বিএনপির সমাবেশে বলেন,কাল বৈশাখী ঝড়ের মতো জনগনের আন্দোলনের ঝড়ে হাসিনার সরকার বঙ্গোপসাগরে যেয়ে আছড়ে পড়বে। ষড়যন্ত্রমূলক মামলা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শনিবার (২৭মে) দুপুরে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নড়াইল সদর উপজেলার নাকশী-মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ দেশের গনতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে ফ্যাসিষ্ট রাষ্ট্রে পরিণত করেছে। বিনা কারণে বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বিদেশী প্রভুদের কাছে তাবেদারী রাষ্ট্রে পরিণত করেছে।বর্তমান দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি যাবে না।২০১৪ সালে আওয়ামীলীগের নেতৃত্বে দেশে বিনা ভোটের সরকার গঠন হয়েছিল। এবার হাসিনার অধীনে নির্বাচন হলে রাতেই ভোট হয়ে যাবে। কারণ, আওয়ামী লীগ জনগণ এবং গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্বাচন আসলে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করে। এদের জনগণ বিশ্বাস করে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া জনগণও আওয়ামী লীগের অধীনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের গনতন্ত্র ধ্বংস করে ছিলেন। শেখ হাসিনাও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এ দেশকে গনতন্ত্র বিহীন রাষ্ট্রে পরিণত করেছেন।নড়াইল জেলা বিএনপির সমাবেশে আরো বক্তব্য দেন,নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল জমাদ্দার, বিএনপি নেতা এস এম আবু হায়াত সাবু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ

You cannot copy content of this page