২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চট্টগ্রাম ফরিদা খানম’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও এসএসজিপি প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তা, চট্টগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ চট্টগ্রামের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

এসময় সভায় বক্তারা বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। বিশেষ করে বৈদেশিক বাণিজ্য, শিল্পোন্নয়ন, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বিনিয়োগ আকর্ষণে করণীয় বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। পর্যটন শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মান শিল্পের মতো সম্ভাবনাময় শিল্প বিকাশে ব্যবসায়ীরা নীতি সুবিধা চান।

প্রধান অতিথি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে শঙ্কিত না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির উপর জোর প্রদান করেন। তিনি জানান সরকার ব্যবসায়ী ও অংশীজনদের মতামত নিয়ে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page