৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ফরিদপুরের নগরকান্দা থানা-পুলিশের প্রেস ব্রিফিং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল এর আইএমইআই নম্বর পরিবর্তন করিয়া বিক্রয় চক্রের সক্রিয় ০৬ সদস্যকে ২৮ টি চোরাই মোবাইল, ০৩ টি ল্যাপটপ ও ০৪ টি মোবাইল সফটওয়ার ডিভাইসসহ নগরকান্দা থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করায় ২৭ মে শনিবার বেলা ১২ টায় নগরকান্দা থানা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং করেন।নগরকান্দা থানার এসআই (নিঃ)/ মোঃ সেলিম মোল্যা সঙ্গীয় এএসআই (নিঃ)/ মোঃ আজিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় তালমা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নগরকান্দা থানাধীন গজারিয়া বাজারস্থ কেষ্টপুর রোডে আসামী সুরমান শেখ এর মোবাইল সার্ভিসিং এর দোকানে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদ এর প্রেক্ষিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান শাকিল, নগরকান্দা সার্কেল ও অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, নগরকান্দা থানা, ফরিদপুরদের অবহিত করে তাদের দিক নির্দেশনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ পেয়ে এসভাই(নিঃ)/ সেলিম মোল্যা সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে ইং ২৬/০৫/২০১৩ তারিখ বিকাল ১৭.২৫ ঘটিকার সময় সুরমান শেখ ও রুহল আমিন দ্বয়ের দোকানে পৌঁছে ০৬ জন লোককে গ্রেফতার করে। সুরমান শেখ ও রুহুল আমিন সপনের দখল হইতে ২৮ টি মোবাইল ফোন, ০৩ টি ল্যাপটপ ও ০৪ টি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়। তারা মোবাইল ফোনের কোন কাগজপত্র দেখাতে পারে না। নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় বিভিন্ন এলাকা হতে চোরদের মাধ্যমে চোরাই মোবাইল সংগ্রহপূর্বক আইএমইআই নাম্বার পরিবর্তন করিয়া বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করে। আসামীরা একটি সংঘবদ্ধ চোরাই মোবাইল চক্রের সক্রিয় সদস্য। তারা অভিনব কায়দায় বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আইএমইআই নাম্বার পরিবর্তন করে ফেলে, যার ফলে চোরাই মোবাইলের প্রকৃত মালিক সনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। এই সংক্রান্তে নগরকান্দা থানার মামলা নং-৩২, তারিখ- ২৬/০৫/2023ইং, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রহিয়াছে।
গ্রেফতারকৃত  আসামী ০৬ জন হলোঃ।
১। সুরমান শেখ (৩৪), পিতা- শেখ পিরু, ২। রুহুল আমিন (২২), পিতা-শেখ হারুন, ৩। সুজন বিশ্বাস(২৪), পিতা-এনায়েত বিশ্বাস, সর্ব সাং-উত্তর গোপীনাথপুর, ৪। মেহেদী হাসান (১৯), পিতা-মোকসেদ প্রামানিক, সাং-কৃষ্ণারডাঙ্গী, ৫। শেখ শাহিন (১৯), পিতা-শেখ সামু, সাং- উত্তর গোপীনাথপুর, ৬। আল আমিন শেখ (২০), পিতা- শেখ আকতার, সাং গোপালপুর, সর্ব থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর।উল্লেখ্য যে, ফরিদপুর জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় নগরকান্দা থানা সম্প্রতি বেশ কিছু চাঞ্চল্যকর ডাকাতি, খুন, চুরি মামলা উদঘাটন ও বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের এই কর্মতৎপর, পেশাদারিত্বের জন্য নগরকান্দা সর্বমহলে, নগরকান্দা থানার সুনাম সমৃদ্ধি ব্যাপিত হয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page