২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

“মারমা বাজারে টোল সংঘাত: জুম চাষিদের থেকে টোল আদায় না করার নির্দেশ চেয়ারম্যান থানজামা লুসাইয়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা, বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্যের ওপর টোল-ট্যাক্স আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই সরেজমিনে পরিদর্শনে গিয়ে কৃষকদের কাছ থেকে কোনো ধরনের টোল-ট্যাক্স না নেওয়ার নির্দেশ দেন। তবে তাঁর এমন নির্দেশ অমান্য করে ইজারাদারের লোকজন টোল আদায় অব্যাহত রেখেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাজার পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান বলেন, “মারমা বাজার বাজার ফান্ডের আওতাভুক্ত নয়। এখানে ইজারাদারের টোল আদায়ের কোনো এখতিয়ার নেই। কৃষকদের কাছ থেকে টোল-ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে।কিন্তু বাজারে উপস্থিত কৃষকরা জানান, তাদের নিয়মিতভাবেই টোল দিতে হচ্ছে। তারাছা থেকে আসা কৃষিপণ্য বিক্রেতা থুইনু প্রু (৫০) বলেন, “প্রতি বাজারবারে ৫০ টাকা করে দিতে হয়, আজও দিয়েছি। একই অভিযোগ করেন বাঘমারা থেকে আসা সামাচিং মারমা (৫৫)। তিনি বলেন, ৪০ টাকা দিতে হয়। চেয়ারম্যান সাহেব বলেছেন না দিতে—এখন থেকে আর দেব না।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মারমা বাজার থেকে টোল আদায়ের জন্য ইজারা পান মেসার্স মিল্টন ট্রেডার্সের স্বত্বাধিকারী মাও সেতুং তঞ্চঙ্গ্যা। তিনি মো. আব্দুল মাবুদকে আদায়কারী হিসেবে নিয়োগ দেন। পরে মাবুদ দায়িত্ব দেন চসা মং মারমা (বাবু) নামে আরেকজনকে। তবে এখনো বাজার ফান্ড থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের অনুমোদন দেওয়া হয়নি।চসা মং মারমা জানান, এক গাড়ি কলা ছড়ার জন্য আদায় করা হয় দেড় হাজার টাকা। এছাড়া শসা প্রতি মণ ২০ টাকা, শুকনা হলুদ ১২০ টাকা, বরবটি ২০ টাকা এবং আদার ওপর ৩০ টাকা করে টোল ধার্য রয়েছে।এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, “জুম চাষিদের কষ্টার্জিত ফসলের ওপর এভাবে টোল বসানো সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।মারমা বাজার পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, ক্য সা মং মারমা, উচো মং মারমা, চনু মং মারমা এবং নারী নেত্রী কৃপা ত্রিপুরা, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page