১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

স্বাস্থ্য বিভাগের পুকুরটি ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের পুকুরটি ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ময়লা-আবর্জনা ফেলায় আশপাশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, দেখতে খেলার মাঠ মনে হলেও এটি আসলে একটি পুকুর। এক দশকর আগেও পটুয়াখালী বাইতুল আমান সড়কের এ পুকুরের পানি ব্যবহার করা হতো। দীর্ঘদিন সংস্কার না করায় এবং পুকুরটি ভিতরে ময়লা আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। শাহিন মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ছোটবেলায় এ পুকুরে গোসল করতাম। রান্নার কাজেও ব্যবহার হতো এ পানি। এখন পুকুরটি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। আগে পৌরসভা পুকুরটি পরিষ্কার করলেও এখন সেটি করছে না।তৌহিদুর রহমান নামের আরেকজন বলেন, পুকুরটি স্বাস্থ্য বিভাগের হলেও এটি অস্বাস্থ্যকর। সারা বছর আবর্জনায় মশা-মাছির জন্ম হচ্ছে। পানি আর ময়লা আবর্জনা পচে দুর্গন্ধে বসবাসের কোনো উপায় নেই।পটুয়াখালী সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান জানান, কিভাবে পুকুরটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যায় সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুকুরের সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে।পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, পৌরসভা শহরের জলাধারগুলো সংরক্ষণের উদ্যোগ নিলেও সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতা না পাওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। এবিষয়ে সবার সহযোগিতা পেলে সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন পুকুরটিকে দৃষ্টিনন্দন করার পাশাপাশি এর পানি ব্যবহার উপযোগী করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page