৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: ইতিহাসের রক্তাক্ত প্রত্যাবর্তনের স্মরণে জাতীয় কর্মসূচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি >>> আজ ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুনভাবে সংযোজিত এক তাৎপর্যপূর্ণ দিন—‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। গত বছরের এই দিনে টানা এক মাসের রক্তাক্ত ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি ছিল এক রক্তক্ষরা পালাবদলের দিন। সেই ঘটনার বর্ষপূর্তিতে আজ প্রথমবারের মতো দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার।২০২৪ সালের জুলাই মাসজুড়ে দেশের রাজপথ ছিল উত্তাল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ-আন্দোলনে। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নামে। সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়লে সরকারের পক্ষ থেকে কঠোর দমন-পীড়ন শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং শাসকদল সমর্থিত সংগঠনগুলোর হাতে নিহত হন বহু মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দমন করতে গুলি চালানো হয়, যার বলি হয় নারী, শিশু ও বৃদ্ধরাও।পরিস্থিতি চরমে পৌঁছে ৫ আগস্টে। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাককে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের ঢল নামে। রাজধানীর রাজপথে লাখো মানুষ সমবেত হয়। দুপুরে খবর ছড়িয়ে পড়ে—তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক বিমানে দেশত্যাগ করেছেন। মুহূর্তেই রাজপথে উদযাপনের ঢেউ উঠে। ঐ দিনকেই আন্দোলনকারীরা নাম দেন ‘৩৬ জুলাই’।পরে অন্তর্বর্তী সরকার দিনটিকে ঘোষণা করে ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে। সেই ঘোষণা অনুযায়ী আজ সারা দেশে পালিত হচ্ছে দিবসটি। রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় আয়োজিত হবে কেন্দ্রীয় অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক প্ল্যাটফর্মগুলো নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিবসটি স্মরণ করছে।বিগত সরকারবিরোধী প্রায় সব রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও তাদের মিত্ররা—এ বছর দিবসটি রাজকীয় রাষ্ট্রীয় মর্যাদায় পালনের অংশ হিসেবে গণমিছিল, আলোচনা সভা ও শোকসভা আয়োজন করেছে। তারা একে গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে।জাতিসংঘের মানবাধিকার কমিশনের (OHCHR) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ওই একমাসে দেশজুড়ে প্রাণ হারান অন্তত ১,৪০০ জন, যাদের মধ্যে ছিল শতাধিক শিশু। আহত হয় প্রায় বারো হাজার মানুষ। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা একে গণহত্যা হিসেবে আখ্যা দেয়।এ বছর দিবসটিকে ঘিরে যে আলোচনা, আয়োজন ও রাষ্ট্রীয় স্বীকৃতি মিলছে, তা স্পষ্টতই ইঙ্গিত দেয়—দেশ একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ে প্রবেশ করেছে। নতুন প্রজন্মের চোখে এই দিনটি শুধু একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং গণমানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন

You cannot copy content of this page