১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

কুষ্টিয়ায় জুয়ায় ব্যবহৃত ৬৩টি ক্যারামবোর্ড ও ৫ জুয়ারী আটক! কঠোর অবস্থানে কুষ্টিয়া পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর উচ্ছেদে কঠোর অবস্থানে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেয়েছে। কুষ্টিয়া সদর থানা,কুমারখালী থানা, খোকসা থানা, দৌলতপুর থানা, ভেড়ামারা থানা ও ইবি থানা সহ বিভিন্ন স্পট থেকে জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করতে শুরু করেছে পুলিশ। আজ কুমারখালী থেকে ৩৫টি কুষ্টিয়া সদর থেকে ১৩টি, ডিবি পুলিশ ১৫টি জুয়ায় ব্যবহৃত ক্যারামবোর্ড জব্দ করেছে । সাথে ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ। জুয়ায় ব্যবহৃত ১০৯৫ টাকা জব্দ করেছে পুলিশ। সাথে তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আইপিএল খেলায় বিট ধরা ওনলাইন জুয়া খেলা ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে তৎপর রয়েছে কুষ্টিয়া পুলিশ। সেই সাথে সন্ধ্যার পরে চায়ের দোকানে অযথা সময় নষ্ট ও আড্ডা বন্ধের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার। সারাদিন কাজ করে বাইরে ঘোরাঘুরি না করে পরিবারের সাথে সময় দেওয়ার আহবান জানান তিনি। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন কুষ্টিয়ায় ইদানিং জুয়ার তৎপরতা বেড়েছে যার ফলে পরিবারে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তাই কুষ্টিয়াবাসীকে বলব কোথাও কোনো রকম জুয়া ও অসামাজিক কার্যক্রম চোখে পড়লে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের জন্য কাজ করবে। কুষ্টিয়া জেলা জুড়ে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে ।আপনাদের একটি সঠিক তথ্যে সমাজে আনতে পারে শান্তি । কমে যেতে পারে বিশৃঙ্খলা । তাই আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের এই অভিযানকে কুষ্টিয়ার সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। কুষ্টিয়ার সচেতন মহলের সাথে কথা হলে তারা বলেন পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কুষ্টিয়ায় এই জুয়ার কারণে অনেক পরিবার আজ নিঃস্ব হয়ে গিয়েছে।সন্ধ্যা হলেই বিভিন্ন স্পটে জুয়া শুরু হতো সেটা এখন বন্ধ হয়ে যাবে। সমাজে শান্তি ও পরিবারে অশান্তিও কমে যাবে। এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page