৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিশ্বমঞ্চে আলোকিত কুমিল্লার সন্তান । মাদ্রাসা থেকে মার্কিন বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ইমরান আনসারীকে সংবর্ধনা”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি কুমিল্লা >>> কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফকির বাজার ইসলামিয়া ছুনিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় এক গর্বিত মুহূর্তে সম্মানিত হলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমরান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ আন্তর্জাতিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাশার।বক্তব্যে অধ্যাপক ইমরান বলেন,আমি আজ যা কিছু, তার ভিত্তি গড়ে দিয়েছে এই মাদ্রাসা। এখানকার শিক্ষকরাই আমার জীবনের দিকনির্দেশনা দিয়েছেন। আমি চিরকাল কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের প্রতি।”তিনি আরও জানান, দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করাই তার দীর্ঘদিনের স্বপ্ন, এবং ভবিষ্যতে তিনি এই অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য কাজ করতে আগ্রহী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছয়গ্রাম মাদ্রাসার অধ্যাপক জাহাঙ্গীর আলম খান, মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদ ও মাওলানা হাসানাত উল্লা ফারুকী, ফকির বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বাকশীমুল মাদ্রাসার আরবি প্রভাষক কাজী আল ইমরান, সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক কাজী মোস্তাফিজুর রহমান বাশারী।বক্তারা অধ্যাপক ইমরান হোসাইন আনসারী আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষায় অসাধারণ অবদান এবং এলাকার সুনাম বৃদ্ধিতে তার অবিচল ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা শেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে অধ্যাপক ইমরানের সুস্থতা, সফলতা এবং মাদ্রাসার উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
ভারী বৃষ্টিতে বান্দরবানে বন্যা ও পাহাড়ধস: জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত
প্রবাসে কৃতিত্বের স্বীকৃতি পেলেন কুমিল্লা দেবিদ্বারের কৃতি সন্তান, ইরাক প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম
সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার

You cannot copy content of this page