১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী সখিপুরে চাঞ্চল্যকর শিশু সামিয়া হত্যার আসামী সাব্বির-এর  মৃত্যুদন্ড মালদ্বীপে পৌঁছালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিমানবন্দরে সংবর্ধনা চট্টগ্রাম সাতকানিয়া আগুনে পুড়ে ৫বাড়িঘর ভস্মিভূত! বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন করলেন নজরুল ইসলাম আজাদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

‘জনগণের রূপরেখা’ হাতে নেতাকর্মীরা—রায়গঞ্জে ব্যতিক্রমী প্রচার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি ঘিরে আবারও তৃণমূলে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।

রায়গঞ্জ ইউনিয়নের বোডের বাজার ও আশপাশের সড়কে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে প্রচার কার্যক্রম চলে। এ সময় পথচারীদের হাতে তুলে দেওয়া হয় ৩১ দফার বার্তা।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানজিমুল ইসলাম কিরণ (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), ফজলার রহমান বিপ্লব (সাধারণ সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন বিএনপি), বেলাল হোসেন মানিক (সাধারণ সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রদল) ও আলামিন ইসলাম কিরণ (প্রচার সম্পাদক, রায়গঞ্জ ইউনিয়ন ছাত্রদল)।

গণসংযোগ চলাকালে আজিজুল হক বলেন,
“৩১ দফা কেবল দলীয় কর্মসূচি নয়—এটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তা পৌঁছে দিচ্ছি।”

স্থানীয় বাজারে এ সময় সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে কৌতূহল ও আগ্রহ দেখা যায়। অনেকে লিফলেট হাতে দাঁড়িয়ে পড়েন, অনেকে আবার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page