১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ভুরুঙ্গামারীতে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ, ৩৪৫ নারী পাবেন ৩০ মাস ধরে চাল।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর,নাগেশ্বরী,কুড়িগ্রাম >>> স্বচ্ছতা, মানবিকতা ও জবাবদিহিতার নজির গড়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে—এমন লক্ষ্যে তিনি গ্রহণ করেছেন অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ডের জন্য দরিদ্র নারীদের লটারির মাধ্যমে বাছাই কার্যক্রমের আয়োজন করেন তিনি।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আবুল হোসেন। ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী ও শতাধিক গ্রামীণ নারী এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আন্ধারীঝাড় ইউনিয়নে মোট ১ হাজার ৪২ জন দুঃস্থ নারী অনলাইনে ভিডাব্লিউবি কার্ডের জন্য আবেদন করেন। সেখান থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ৯টি ওয়ার্ডে লটারির মাধ্যমে ৩৪৫ জন নারীকে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেকেই আগামী ৩০ মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের এ ধরনের উদ্যোগ ভুরুঙ্গামারী উপজেলায় নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।একজন নারী উপকারভোগী আবেগ ছুঁয়ে বলেন, “আগে ভাবতাম, যারা পরিচিত বা তদবির করে তারা-ই শুধু এসব সুবিধা পায়। এবার দেখি, লটারিতে আমার নাম উঠে এসেছে। এটা স্বপ্নের মতো। চেয়ারম্যান সাহেব সত্যিই গরিবের পাশে আছেন।”ইউএনও গোলাম ফেরদৌস বলেন,”প্রকৃত দরিদ্ররাই যেন সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে পক্ষপাত বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এই উদ্যোগ স্থানীয় সরকার ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল।”স্থানীয় ইউপি সদস্যরাও জানান, এমন স্বচ্ছ পদ্ধতির কারণে জনআস্থা ফিরছে এবং প্রকৃত অসহায় মানুষদের মুখে হাসি ফুটছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page