১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

স্যার না বলে মামা বলায় কৃষকের ওপর ক্ষেপলেন রাঙ্গুনিয়া উপ সহকারী কৃষি কর্মকর্তা! করলেন অপদস্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মীর জাহেদ,রাঙ্গুনিয়া প্রতিনিধি >>> রাঙ্গুনিয়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোকন বিশ্বাসকে স্যার না বলে মামা বলায় অপদস্ত হলেন এক কৃষক। শুধু তাই নয় ওই কৃষকের সাথে খুব খারাপ আচরণও করেন তিনি। বলেন, ‘মামা’ তো ‘রিকসাওয়ালা’ ‘টলিওয়ালা’কে ডাকে মানুষ,আমাকে ‘স্যার’ ডাকবেন।শনিবার (২১ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসে এই বিব্রতকর ঘটনাটি ঘটেছে।
জানা যায়, শনিবার সকাল ১২ টার দিকে উপজেলা কৃষি অফিসে নারিকেলের বীজ আনতে যান পোমরা ইউনিয়নের কৃষক মো. মঈন উদ্দিন। এসময় বাইরে বিদ্যুৎ না থাকায় তিনি কৃষি কার্ড ফটোকপি করতে উপ- সহকারী কৃষি অফিসার লোকন বিশ্বাসের কাছে যান। এ সময় লোকন বিশ্বাসকে ‘মামা’ বলে ডাকায় ক্ষেপে যান তিনি, এবং গালমন্দসহ খুব খারাপ আচরণ শুরু করেন। পরে অফিসের অন্যান্য স্টাফদের সহযোগিতায় কৃষক রক্ষা পান।সাথে সাথে এ ঘটনায় কৃষক মো. মঈন উদ্দিন, বাদী হয়ে উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার পোমরা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোমরা গোমস্তার পাড়ার কৃষক মো. মঈন উদ্দিনকে স্থানীয় উপ সহকারী কৃষি অফিসার দিলুয়ারা বেগম টেলিফোনে উপজেলা কৃষি অফিস থেকে নারিকেল চারা নেওয়ার জন্য অফিসে আসতে বলেন। কৃষক মঈন উদ্দিন শনিবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসে উপস্থিত হয়। উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার লোকন বিশ্বাসকে মামা সম্বোধন করে এক কপি কৃষি কার্ড ফটোকপি করার অনুরোধ করেন কৃষক মঈন উদ্দিন। এসময় বাইরের দোকানে বিদ্যুৎ ছিলনা তাই তিনি এই অনুরোধটুকু করেছিলেন।
কৃষক মঈন উদ্দিন বলেন, উপ-সহকারী কৃষি অফিসার রোকন বিশ্বাসকে ‘মামা’ সম্ভোধন করায় অকথ্য ভাষায় গালাগালি করেন, এবং আমাকে মারতে উদ্ধত হয়। পরে উপস্থিত অন্যান্য স্টাফ ও কৃষকরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে।এ ঘটনায় অভিযুক্ত উপ-সহকারী কৃষি অফিসার রোকন বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাকে বলেছি, ‘আমাকে ‘মামা’ না ডাকতে। ‘মামা’ ডাকে কেবল ‘রিক্সাওয়ালা’ ও ‘ভ্যান চালক’কে। আমি তাকে গালাগাল করিনি।’রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস বলেন, ‘একজন কৃষককে অপদস্ত করার একটি অভিযোগ পেয়েছি। আসলে কৃষি উপ-সহকারী কর্মকর্তার এই আচরণ করা উচিৎ হয়নি। বিষয়টি আমি দেখছি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page