১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

মোংলায় ৯বছরের শিশুকে ধর্ষণ করলো ৬৫বছরের বৃদ্ধ, মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট)প্রতিনিধি >>> মোংলায় ৯বছরের শিশুকে ধর্ষণ করেছেন ৬৫বছরের বৃদ্ধ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষক আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে।মামলার এজাহারে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকার জনৈক ব্যক্তির শিশু (৯) কন্যা বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনের রাস্তা খেলাধুলা করছিলো। তখন প্রতিবেশী আনছার আলী শেখ (৬৫) শিশুটিকে তার নিজ বাড়ীতে ডেকে নেয়। এরপর তাকে (শিশু) ঘরে নিয়ে ধর্ষণ করে আনছার। পরে শিশুটি বিষয়টি তার মা ও বাবাকে জানায়। তারা বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা এনিয়ে বাড়াবাড়ি না করার চাপ দেন। এদের মধ্যে স্থানীয় প্রভাবশালী মোঃ রোকনুজ্জামান (৪২) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৫৪) ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য নানা তৎপরতা শুরু করেন। তারা টাকা-পয়সা দিতে বিষয়টি মিমাংসা করার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ দিতে থাকেন। এবং ধর্ষককে অন্যত্র সরিয়ে দেন। এ মিমাংসায় রাজি না হওয়ায় তাদেরকে এক প্রকার অবরুদ্ধ করে রাখে ওই প্রভাবশালীরা। পরে কৌশলে প্রভাবশালীদের চোখ ফাঁকি দিয়ে রবিবার রাতে থানায় যান ভুক্তভোগী পরিবার। তারা রাতেই থানায় এজাহার দাখিল করেন। পরবর্তীতে সোমবার সকালে মামলা রেকর্ড করেন পুলিশ। এদিকে যারা ধর্ষণ ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করেন তাদেরকে এ মামলায় স্বাক্ষী করেছেন পুলিশ।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, ঢালীরখন্ড এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ধর্ষক আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page