১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পেকুয়ায় টানা বর্ষণে স্থবির জনজীবন,আরো বর্ষণে প্লাবিত হবে জনবসতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় নিন্মচাপের প্রভাবে টানা কয়েকদিনের ভারীবর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন।এ ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নিন্ম এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। প্লাবিত হওয়ার ঝু্কিতে রয়েছে উপজেলা পেকুয়ার উজানটিয়া,মগনামা,রাজাখালী,টইটং,শীলখালী ও সদরের দক্ষিণ-পূর্ব অংশে সিরাদিয়া,জালিয়াখালী,বিলহাচুড়া, দক্ষিণ মেহের নামা ও পূর্বমেহেরনামা। উপজেলার ৩টি ইউনিয়ন বারবাকিয়া, টইটং ও শীলখালী পাহাড়বেষ্টিত হওয়ায় প্রশাসনের পক্ষে ঝুঁকিপূর্ণ বসতবাড়ির লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। তবে এসমস্ত পরিবারসহ অসহায় দিন মজুর ও ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণের কোনরূপ তৎপরতা বা উদ্যোগ এখনো নেয়া হয়নি।সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কাজ করতে পারছে না দিন মজুরেরা। ফলে অনাহারে দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমুল মানুষেরা। চলমান বৃষ্টি অব্যাহত থাকলে চরম বিপর্যয়ে পড়বে পেকুয়া উপজেলার সাধারণ মানুষ।বারবাকিয়া ইউপি’র চেয়ারম্যান এইচ এম বদিউল আলম জানান,টানা বর্ষণে এখনো পর্যন্ত আমার ইউনিয়নের কোন এলাকায় প্লাবিত হয়নি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি।টইটং ও শীলখালীর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা আবদুল আলীম জানান,অবিরাম বৃষ্টিতে টইটং ও শীলখালীর ইউনিয়নে পাহাড় ধ্বস কিংবা প্লাবিত হয়নি।বৃষ্টি অব্যাহত থাকলে শীলখালী ও টইটংয়ের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিতে পারে।উজানটিয়া ও মগনামা ইউনিয়নে দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম এর কাছে জানতে ব্যবহৃত মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও সংযোগ না দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, এখনো পর্যন্ত কোন ধরণের দূর্ঘটনা বা কোন এলাকা প্লাবিত বা বন্যা হয়নি। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে উজানটিয়া করিমদাদ মিয়া টু কাটাফাঁড়ি সংযোগ সড়কের রূপাই খালের অংশে ধ্বসে যাওয়ার সংবাদ পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে এবং গতকাল ডিসি স্যারও পরিদর্শন করে গেছেন ঐ ধ্বসে যাওয়া অংশ। শীগ্রই এটা সংষ্কারে ব্যবস্তা নেয়া হবে। এ বৃষ্টি অব্যাহত থাকলে প্লাবন ও পাহাড়ি ঢলে শীলখালীর সবুজ পাড়া,সদরের উত্তর মেহেরনামার সাকুর পাড়া,বাঘগুজারা,চৈরভাঙ্গা হরিণাফাঁড়িসহ বেশকিছু নিন্মাঞ্চল প্লাবিত বা বন্যা হতে পারে।এতে সাধারণ মানুষেরা খাদ্য সংকটে পড়তে পারে। সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় ডিসি স্যারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page