৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা রাউজানের যুবককে বায়েজিদে গুলি করে হত্যা, ১ শিশু আহত সাতকানিয়ায় ১৪৫ ধারা উপেক্ষা করে জমি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবায় নতুন আশা: ৫০০ শয্যার হাসপাতাল ও ই-হেলথ কার্ডের ঘোষণা প্রতিমন্ত্রী নূরের। সাদাসিধা জীবনে আলোকিত ব্যক্তিত্বের নাম “কমরেড শাহ আলম”। প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের সৎ যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করবে ছাত্রশক্তি: দেবিদ্বার ছাত্র শক্তির পরিচিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তানোরে নারীদের উচ্চ শিক্ষায় অনন্য ভূমিকা রাখছে চাপড়া মহিলা ডিগ্রি কলেজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার চাপড়া মহিলা ডিগ্রি কলেজ এখন দরিদ্র ও আদিবাসী নারীদের উচ্চ শিক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ১০ কেজি চাল ও ২৫০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা মাসব্যাপী আবাসিক সুবিধাসহ থাকা ও খাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এতিম ও অতিদরিদ্র শিক্ষার্থীদের জন্য এই সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে।কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের উদ্যোগে এ ব্যবস্থাটি চালু রয়েছে। তিনি জানান, শিক্ষক-কর্মচারীদের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে ২০০ জন শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। কলেজটিতে বর্তমানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি এবং অনার্স পর্যায়ে প্রায় ৭৮৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ১৫০-২০০ জন নিয়মিতভাবে হোস্টেলে অবস্থান করছেন। এদের মধ্যে ৬০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থী রয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, তানোর ছাড়াও আশপাশের গোদাগাড়ী, নিয়ামতপুর ও মান্দা এলাকা থেকে অসংখ্য দরিদ্র ও আদিবাসী শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসের হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। শিক্ষার পাশাপাশি কলেজের খরচ লাঘবে ক্যাম্পাসে সবজি ও মাছ চাষ করা হচ্ছে।স্থানীয়দের মতে, কলেজটি ১৯৯৪ সালে নারীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়। সে সময় নারীদের শিক্ষায় আগ্রহ ছিল সীমিত, কিন্তু বর্তমানে কলেজটির গুণগত মান, ফলাফল এবং শিক্ষার পরিবেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে।আবাসিক শিক্ষার্থীরা জানান, তারা যদি এই স্বল্প খরচে থাকা-খাওয়ার সুযোগ না পেতেন, তবে হয়তো উচ্চ শিক্ষার স্বপ্ন অধরাই থেকে যেত। তারা অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজটিকে তাদের শিক্ষাজীবনের আশীর্বাদ বলে মনে করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page