১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আন্তর্জাতিক:
পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান
     
             

চুকনগর গণহত্যা দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় ডুমুরিয়ার চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও গণহত্যা স্মৃতিরক্ষা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নৃসংসভাবে গণহত্যায় নিহত শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ২০মে শনিবার দুপুরে গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পর্ষদের আয়োজনে চুকনগর ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পর্ষদের সভাপতি অধ্যক্ষ (অবঃ) এবিএম শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম মানিক, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, আমরা ৭১-এর প্রধান সমম্বয়ক মাহাবুর রহমান, আ.লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ চুকনগরের সর্ববৃহৎ গণহত্যাকে আন্তজার্তিক স্বীকৃতি অডিটোরিয়াম, জাদুঘর, রেস্টহাউস নির্মাণসহ বধ্যভূমি পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। এর আগে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সরকারি বেসরকারি শায়িত্ব শাসিত শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । সকাল ১০টায় স্বাধীনতার ৫২ বছর পূর্তি এবং গণহত্যায় নিহত শহিদদের স্মরণে ৫২ ডালি পুষ্প পাপড়ি ভদ্রা নদীতে ছিটানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page