১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রবি মৌসুমে সমবায় চাষ পদ্ধতিতে ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে পাহাড়ে কৃষকের মুখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন,কৃষকদের শ্রম ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের আধুনিক কৃষি ব্যবস্থা, সম্প্রসারিত হচ্ছে আধুনিক কৃষির ।।২০২৫ এর এই সময়ে কৃষিতে প্রযুক্তিগত উদ্ভাবন,গবেষণার মাধ্যমে উন্নত জাতের উদ্ভাবন,চাষাবাদে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ বেশি। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাষাবাদের ক্ষেত্রে এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থাপনার উদ্ভাবিত প্রযুক্তির।কৃষিতে প্রযুক্তিগত ব্যবহারে পিছিয়ে নেই পার্বত্য জেলা বান্দরবানের কৃষক ।বান্দরবানে চলতি বছরের ৭ই জানুয়ারি সদর উপজেলার রাজবিলা,উদালবনিয়ায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে উপজেলার ৫০ একর কৃষি জমিতে বোরো ধানের “সমলয় চাষাবাদের” যাত্রা শুরু হয়েছিলো।এই পদ্ধতিতে ৫০ জন কৃষককে মাঠ পর্যায়ে বীজতলা তৈরী থেকে শুরু করে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন ও জমি হতে ধান কাটার প্রশিক্ষণ প্রদান করা হয়।দীর্ঘ পাঁচ মাস পর উৎসব আর আনন্দের মধ্য দিয়ে, সমলয় চাষাবাদের সাথে সংশ্লিষ্ট ৫০ জন কৃষকের ৫০ একর জমির ধান মেশিনের মাধ্যমে কেটে ঘরে তোলার কাজ শুরু হয়েছে।সল্প সময় আর অল্প পরিশ্রমে ঘরে তুলতে পারায় খুশি কৃষকরা।মঙ্গলবার (১৩ই মে) সদর উপজেলার,রাজবিলা,উদালবুনিয়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় জেলা প্রশাসক মাঠ পর্যায়ে সমলয় পদ্ধতিতে চাষকৃত ৫০ একর জমির ধান কর্তনের উদ্বোধন পরবর্তী কৃষকদের চাষাবাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে কথা বলেন।এ সময় তিনি বলেন সবাই মিলে একসাথে চাষাবাদ করার এই পদ্ধতি,কৃষিতে প্রযুক্তির ব্যবহার করে উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে,এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হয়েছে।৭-৮ জন লেবারের কাজ একটি মেশিনে করে দিচ্ছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার সরকারের পক্ষ হতে কৃষকদের জন্য উপহার।কৃষকদের মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে ফলনও ভালো হয়েছে।এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহ নেওয়াজ বলেন আমাদের উদ্দেশ্য কৃষকদের সমকালীন চাষাবাদে, কৃষকদের একসাথে চারা রোপন থেকে শুরু করে ফসল কর্তন,কৃষিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যাবহার সম্পর্কে কৃষকদের অবগত করা।আমরা আগামীতেও এই অঞ্চলের কৃষিকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন এলাকার কৃষকদের একসাথে সমবায় ভিত্তিক চাষাবাদে উদ্ভুদ্ধ করার পাশাপাশি চাষাবাদে প্রযুক্তির ব্যবহারের উপকারীতা তুলে ধরবো।পরে প্রধান অতিথি এই এলাকায় চাষাবাদে কৃষকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয়ে জানতে তাদের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় কালে স্থানীয় কৃষকরা চাষাবাদে তাদের বিভিন্ন প্রতিকূলতার বিষয় তুলে ধরেন।এসময় জেলা প্রশাসক কৃষক, কৃষাণীদের উদ্দেশ্যে বলেন এই পদ্ধতিতে কৃষকরা উপকৃত হবে,আগামীতে উৎপাদন আরো বাড়াতে হবে।এসময় স্থানীয় কৃষকদের সকলের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক,এবং যে কৃষক তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না তাদের কৃষি প্রণোদনা দেয়া হবে না বলে জানান।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হীরামনি,অতিরিক্ত জেলা প্রশাসক, আবু তালেব,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃউপ-পরিচালক(উদ্যান) তৌফিক আহমেদ নুর।এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,সমলয় চাষাবাদের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক পর্যায়ের কৃষক,কৃষাণী।প্রসঙ্গত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এ বছর মোট ১১২৪১ হেঃ জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে।এদিকে চাষাবাদে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের সমবায় চাষাবাদে সরকারের নেয়া এই উদ্যোগে খুশি পাহাড়ের সাধারণ কৃষক।এই পদ্ধতিতে জমিতে ফলনের উৎপাদন পরিমান বাড়ার পাশাপাশি,স্বয়ংসম্পূর্ণ হবে পাহাড়ের কৃষি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত

You cannot copy content of this page