৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে চেয়ারম্যানের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বড়ভিটা বাজারস্থ ওই চেয়ারম্যানের চাতাল সংলগ্ন পুকুর থেকে এ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়,সকালে পুকুরের মাঝে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ওই ব্যক্তির মুখে দাড়ি, পড়নে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি ছিল।হাজারো উৎসুক লোকজন তার পরিচয় সনাক্ত করতে পারেনি।ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানান,প্রথমে আমার ছেলে শামীম পুকুরে অজ্ঞাত লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। পরে স্থানীয় উৎসুক লোকজন জড়ো হয়। সুরতহাল শেষে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।পরে গ্রাম পুলিশ (চৌকিদার) বাদি হয়ে থানায় ইউডি মামলা দেয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, এখন পর্যন্ত অজ্ঞাত ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। পিবিআই ক্রাইমসিনসহ বিভিন্ন উপায়ে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ আগামীকাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page