৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাংবাদিকদের সাথে নওগাঁ জেলা প্রশাসকের মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান বিষয়ে সাংবাদিকদের সাথে নওগাঁ জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলার অপর ১০ উপজেলার সাংবাদিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, অর্থ সম্পাদক হারন অর রশিদ চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, যায়যায়দিনের জেলা প্রতিনিধি রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাঈদ টিটো, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, বদলগাছীর প্রবীণ সাংবাদিক ওয়াজেদ আলী ও সানজাদ রয়েল সাগর প্রমুখ।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ২৫ বৈশাখের অনুষ্ঠানের প্রথম দিন সাংবাদিকদের বসার জায়গা না থাকায় দু:খ প্রকাশ করেছেন ও লজ্জিত হয়েছেন বলে জানান। তিনি এবিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের কাটিং ও টিভি রিপোর্টের ফুটেজ প্রদর্শন করেন। তবে পরের দুইদিনের অনুষ্ঠানে সে সমস্যা আর হয়নি। বিষয়টি নিরসনের জন্য তিনি সাংবাদিকদের সাথে বৈঠক করেছেন। কিন্তু সে বৈঠকে জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা আসেননি। উপরন্ত তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। জেলা প্রেসক্লাব এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি পেশ করেছেন। কিন্তু ঘটনাটি সাংবাদিকদের অসম্মান করার জন্য নয় বলে তিনি জানান। এর প্রেক্ষিতে জেলার সকল সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেছেন। সাংবাদিকরা চাইলে জেলা প্রশাসনের সাথে আবারও একসাথে কাজ করতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সংশ্লিষ্ট ইউএনও এবং অন্যান্য কর্মকর্তারা তথ্য দিতে চাননা বলে অভিযোগ করেন এবং তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট্রের অনুদান প্রধান, জেলা পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণের ব্যবস্থা, সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেয়া, জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য রেফারেন্স লাইব্রেরী স্থাপন প্রভৃতির আশ্বাস দেন।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলায় কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page