১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

সরকারি বিধি অমান্য করে বিদেশ গমন করেন ইউপি সদস্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি ( নড়াইল)

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে সরকারি নীতিমালা না মেনে বিদেশ গমনের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান জেলা প্রশাসক বরাবর অনুমোদন বিহীন বিদেশ গমনের অভিযোগ করেছে।লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,ইতনা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কন্ডু গত ১২মার্চ তারিখে ইতনা ইউনিয়ন পরিষদে সচিবের নিকট চেয়ারম্যান বরাবর ছুটির আবেদন দিয়েই ১৩ তারিখে পাশ্ববর্তী দেশ ভারতে গমন করেছে। কিন্তু সরকারি বিধি মোতাবেক নির্বাচিত কোন জনপ্রতিনিধি বিদেশ গমন কালে সরকারের অনুমোদন সাপাক্ষে বিদেশ গমন করতে হবে। তবে ইউপি সদস্য তমাল কুন্ডু সরকারে নীতিমালা না মেনেই বিদেশ গমন করেছে। তমাল কুন্ডু বিদেশ গমনের বিষয়টি নিয়ে ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্য সরকারি অনুমতি ব্যাতিত/ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বিদেশ গমনের জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেছে। ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ধারা ৩৪ উপধারা (৪) এর(জ) বিদেশ গমন অবৈধ। ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান ।এবিষয়ে ওই ইউপি সদস্য তমাল কুন্ডুর সাথে কথা হলে তিনি বলেন, বিদেশ গমন কালে কোন জনপ্রতিনিধির সরকারের অনুমোদন নিতে হয় বলে জানা ছিল না। তিনি আরো বলেন, আমার সদস্য পদ না থাকলে কিছু আসে যায় না।১১নং ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান বলেন,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য তমাল কুন্ডু সরকারের বিধি অমান্য করে ভারতে অবস্থান করে ছিল। ঘটনাটি জানতে পেরে আমি জেলা প্রশাসক বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, ইতনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তমাল কুন্ডুর বিরুদ্ধে বিদেশ গমনের অভিযোগ শুনেছি । এ বিয়ষ বিভাগীয় তদন্ত চলছে, প্রতিবেদন পেলে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page