১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

ভোজ্য তেলের বাড়তি চাহিদা পূরনে পটুয়াখালীতে সূর্যমূখীর মাঠ দিবস।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী

ভোজ্য তেলের বাড়তি চাহিদা পূরনে সূর্যমূখী হাইসান-৩৬ এর ভূমিকা শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। আজ বিকেলে সুবিদখালী রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাজারজাত কৃত হাইব্রিড সূর্যমূখী বীজ হাইসান এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান, বরিশাল এসিআই সীড বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্র নাথ, এ্যডভান্টা সীড ইন্টারন্যাশনাল কান্ট্রি ম্যানেজার ডঃ এ বি এম জিয়াউর রহমান, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: আরাফাত হোসেন প্রমুখ।সুবিদখালীর স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, সূর্য্যমূখী একটি স্বাস্থ সম্মত তেল ফসল। ADVANTA seed উদ্ভাবিত এবং এসিআই সীড কর্তৃক আমদানি ও বাজারজাতকৃত হাইব্রীড সূর্যমূখী হাইসান ৩৬ চাষ করে তিনি সফল হয়েছেন। গাছ ও ফলন দেখে কৃষক আব্দুস সালম সহ আশে পাশের সকল কৃষক ব্যাপক খুশি হয়েছে। স্থানীয় ভাবেও কিছুদিন থেকে এই সূর্যমূখীর তেল ভোজ্য তেল হিসাবে ব্যাবহার হয়ে আসছে।রানীপুর গ্রামের সূর্যমুখী চাষী জেসমিন আক্তার বলেন, এর আগে কখনোই সূর্যমূখীর চাষ করিনি। কৃষি অফিসের সহযোগীতায় এই গ্রামের অনেক কৃষক জমিতে এই ফুলের চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখীর বাম্পার ফলনের আশা করছি। কৃষি অফিস থেকে বীজ সারসহ বিভিন্ন রোগ ও পোকা দমনে পরামর্শ দিয়ে সহযোগীতা করেছে। আমাকে দেখে এলাকার অনেক নারী সূর্যমূখী চাষে উদ্বুদ্ধ হয়েছে। অপর এক চাষি বেল্লাল মুন্সি জানান, এবছর ৩০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ৫ হাজার ২০০ টাকা। ফলনও ভাল হয়েছে। এটি খুবই লাভজনক ফসল। সূর্যমুখী চাষি রফিকুল ইসলাম বলেন, ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় সূর্যমুখী চাষে মানুষের ঝোঁক বেড়েছে। ফলন ভালো হলে আগামীতে ব্যাপকভাবে সূর্যমুখী চাষ করবো।কৃষকরা বলেন, হাইব্রীড সূর্যমূখী হাইসান ৩৬ একটি স্বল্পমেয়াদী ক্ষরা ও লবনাক্ততা সহনশীল তেল ফসল। জীবন কাল ১০০-১১০ দিন এবং তেলের পরিমান ৪৬ – ৪৮ শতাংশ।পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, প্রথমে উচ্চবিত্তরা এর ভোক্তা হলেও বর্তমানে স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের মধ্যেও এ তেলের ব্যবহার বাড়ছে। এদেশে সূর্যমুখী তেলের চহিদা পূরণ করতে আমদানি করতে হচ্ছে। বাজারে সূর্যমুখী তেলের সরবরাহ কম থাকায় অন্যান্য তেল বেশী ব্যবহার করতে হচ্ছে। বাজারে সরবরাহ থাকলে এ তেলের ব্যবহার ব্যাপকহারে বাড়বে বলে মনে করছেন অনেকে। এদিক বিবেচনায় কৃষিবান্ধব সরকার সূর্যমুখী চাষের প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে পটুয়াখালী জেলায় গত বছরের তুলনায় ২ গুণেরও বেশি জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে।বরিশাল এসিআই সীড বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্র নাথ বলেন, প্রথমে উচ্চবিত্তরা এর ভোক্তা হলেও বর্তমানে স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্তদের মধ্যেও এ তেলের ব্যবহার বাড়ছে। এদেশে সূর্যমুখী তেলের চহিদা পূরণ করতে আমদানি করতে হচ্ছে। বাজারে সূর্যমুখী তেলের সরবরাহ কম থাকায় অন্যান্য তেল বেশী ব্যবহার করতে হচ্ছে। বাজারে সরবরাহ থাকলে এ তেলের ব্যবহার ব্যাপকহারে বাড়বে বলে মনে করছেন অনেকে। এদিক বিবেচনায় কৃষিবান্ধব সরকার সূর্যমুখী চাষের প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন।বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান বলেন, সূর্যমুখী তেল হৃদরোগীদের জন্য খুব উপকারী। এ ছাড়া সূর্যমুখী তেল মানুষের রক্তের কোলেস্টোরল ও উচ্চ রক্ত চাপ কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণ প্রাণশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের শরীরের দুর্বলতা কাটাতে অত্যন্ত কার্যকর। এক গবেষণায় দেখা গেছে রান্নার জন্য অন্যসকল তেলের চাইতে সূর্যমুখীর তেল প্রায় দশগুণ বেশী পুষ্টিগুণ সমৃদ্ধ। স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি পাওয়ায় ইদানিং ভোজ্য তেল হিসেবে সূর্যমুখী ক্রমেই বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে।এসময় কৃষি সম্প্রসারন কর্মকর্তাগন কৃষকের বিভিন্ন সূর্যমূখীর মাঠ পরিদর্শন করেন এবং এসিআই এর হাইব্রীড সূর্যমুখী বীজ হাইসান ৩৬ এর ফলনে সন্তুষ্ট হয়ে স্থানীয় কৃষকদের আগামী দিনে চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠান শেষে সফল কৃষক আব্দুস সালাম কে এসিআই সীডের পক্ষথেকে পুরষ্কৃত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page