২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

আইন বিভাগের ৩৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর আইন বিভাগেরব ৩৩ তম ব্যাচের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ১৭ই মে ২০২৩ বুধবার আইআইইউসির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনজীবীগণ সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার কারনে আইনজীবীদের ‘Social Engineer’ বলে অভিহিত করা হয়। তিনি আইআইইউসির আইন বিভাগের গ্র্যাজুয়েটদেরকে সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অনন্য ভূমিকা রাখার আহ্বান জানান। আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনু্ষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আইআইইউসির আইন বিভাগের গ্র্যাজুয়েটবৃন্দ বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ, আদালত অঙ্গন, পুলিশ, সেনাবাহিনী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি এই ধারাবাহিকতা বজায় রেকে বিদায়ী শিক্ষার্থীদেরকে তাদের অগ্রজদের অনুসরন করার এবং আইআইইউসির এ্যাম্বেসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির মান্যবর ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো: ইফতেখার উদ্দিন আইন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। পবিত্র কোরআান তেলওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিদায়ী ছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুন্নেসা তরু।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page