২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশের বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডিতে ভূয়া বিয়ের পোস্ট দিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রোববার ফেসবুকের কয়েকটি আইডিতে ভূয়া বিয়ের এই পোস্ট দেখে ওই দিনই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী ইমরান হোসেন পলাশ জানান, চলতি মাসের ১০ তারিখে জেলা ছাত্র লীগের সদস্য ও উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি ফরহাদ হোসেন পাপ্পু এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান পাপন কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং একই মাসের ১৫ তারিখে পৌর ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদ্বীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপদপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়কে জেলা ছাত্র লীগের পক্ষ থেকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন ত্রুটি পেলে দল থেকে বহিষ্কার করা হবে এটাই স্বাভাবিক। কিন্তু দলীয় গ্রুপিংয়ের কারনের সামনে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ভূয়া বিয়ের প্রচারণায় নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। তিনি যাতে ছাত্র লীগের কমিটিতে থাকতে না পারেন সেকারণে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি দিয়ে তার বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রচারণা করা হয়েছে। তিনি বলেন মুলতঃ তার এক বন্ধুর বিয়েতে মাথায় টোপর দিয়ে যে ছবি তুলেছিলেন সেই ছবি এডিট করে এবং ভূয়া কাবিন বানিয়ে তার বিয়ের প্রচারণা করা হয়েছে। এবং যে নিকাহ রেজিস্টারকে দিয়ে বিয়ে রেজিস্ট্রি উল্লেখ করা হয়েছে সেই কাজী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। দলীয় গ্রুপিং এর শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হোসেন পাপ্পু জানান, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অব্যাহতির আদেশ দেবার পর কেন তাকে বহিষ্কার করা হবেনা মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। এবং তিনি জবাব দিয়েছেন বলে জানান। এছাড়া পৌর ছাত্র লীগের তিনজনের বহিষ্কারের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এটা সঠিক নয়। পৌর ছাত্রলীগের পক্ষ থেকে তাদের বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে জেলা ছাত্রলীগ বরাবর।পৌর ছাত্র লীগের সভাপতি খন্দকার মুবিন হাসান জানান, কুমারখালীতে ছাত্রলীগের বিভিন্ন সংগঠনের মধ্যে পৌর ছাত্রলীগের কমিটি সক্রিয় ও শক্তিশালী। যেকারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি চক্র এমন ষড়যন্ত্র করছে।জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক জানান, এ বিষয়ে ছাত্রলীগের কোন পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে কাজীর সাথে কথা বলে জানা গেছে বিয়ের বিষয়টি মিথ্যা।কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page