১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে কোল্ড স্টোরে আলুর গাড়ির দীর্ঘ লাইন, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের দেবীপুর মোড়ে রহমান পটেটো কোল্ড স্টোরে আলু সংরক্ষণের জন্য গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় তীব্র যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ।এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে, বাজারে আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ফলে বিপুল পরিমাণ আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরের সামনে ট্রাক ও পিকআপের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।দুই দিন ধরে বন্ধ স্টোর, চাপ সহ্য করতে পারছে না কর্তৃপক্ষ কোল্ড স্টোরের ম্যানেজার নুরুল ইসলাম জানান, “দুই দিন ধরে আমরা স্টোর বন্ধ রেখেছি। জনগণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়েছি। অতিরিক্ত ভিড় ও যানজট সামাল দেওয়া কঠিন হয়ে গেছে।”অন্যদিকে, স্টোরে কর্মরত রাহিমুল ইসলাম বলেন, “আমরা দিন-রাত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারছি না। একদিকে আলুর সরবরাহ বেশি, অন্যদিকে সংরক্ষণের জায়গার অভাব। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে।আলুর দাম কম থাকায় কৃষকরা স্টোরে আলু সংরক্ষণ করতে মরিয়া হয়ে উঠেছেন। এক কৃষক বলেন, “বাজারে আলুর ন্যায্য দাম পাচ্ছি না, তাই কোল্ড স্টোরে রাখছি। কিন্তু এখানে জায়গা পেতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। যানজটের কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন।বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে যানজট নিরসনে উদ্যোগ নেবে এবং কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page