১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ফুলবাড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি >>> সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশীদপুর গ্রামের ভূক্তভোগী দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা।মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ওই দশ পরিবারের নারী ও পুরুষ সদস্যরা।মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য রশিদপুর গ্রামের মৃত অফুর উদ্দিনের ছেলে মো. আনছারুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে নূর ইসলাম, মৃত আব্দুল করিমের ছেলে ইউনুছ আলী, মৃত আব্দুল হালিমের ছেলে শাহের আলী হোসেন,  এনামুল হকের স্ত্রী মোছা. রুখসানা বেগম, জহুরুল হকের স্ত্রী মোছা. মেহেরুন নেছা।বক্তারা বলেন, গত পাঁচ মাস থেকে প্রতিবেশি কতিপয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও পরধ লোভী, ভূমিদস্যু, নৈরাজ্যসৃষ্টিকারি হিসেবে এলাকায় পরিচিত একটি ভয়ঙ্কর গ্রুপের দাপটে ওই দশ পরিবারের মানুষজন এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সুযোগ বুঝে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা উপজেলার নিরট্টি মৌজার জেএল নং-১৫৩ এর ৬ একর ৭০ শতাংশ ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে আমন মৌসুমের ধান কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে যাওয়ায় বাড়ীঘরে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়। প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে ওই সন্ত্রাসী গ্রুপ। তাদের ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছেন না, এমন কি বাজার ঘাটও করতে পারছে না ভূক্তভোগী ওই পরিবারগুলো।ভূক্তভোগীরা জানান, বর্তমানে জমির বোরো ধান কাটার সময় এসেছে, এ সময় ওই সন্ত্রাসীরা ইতোমধ্যেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাহিদানুযায়ী চাঁদার অর্থ দেওয়া না হলে পূর্বের মতোই জমির বোরো ধান কেটে নিয়ে যাবে তারা বলেও হুমকি দিচ্ছে।মানববন্ধন শেষে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন ওই ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page