১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারত থেকে আসা ১২টি ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই তথ্য জানান। পাকিস্তানের বিভিন্ন স্থানে এসব ড্রোন আসার পর এগুলো ভূপাতিত করা হয় বলে দাবি তাঁর।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, গত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালায় বলে জানান আইএসপিআরের ডিজি। তিনি বলেন, একাধিক স্থানে হারোপ ড্রোন পাঠিয়েছে তারা। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সতর্ক ছিল। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে ১২টি হারোপ ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান বাহিনী।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, এসব ড্রোনের ৯টিই পাঠানো হয়েছিল আজ বৃহস্পতিবার সকালে।

এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় স্পাই বা নজরদারি ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া যায়। ড্রোনটির আকার পাঁচ থেকে ছয় ফুট হবে বলে জানিয়েছে পুলিশ। এটি সীমান্তের ওপার ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। শহরের সংবেদনশীল স্থাপনাগুলোর দিকে নজরদারির চেষ্টা করছিল ড্রোনটি। এটি বিস্ফোরকবোঝাই ছিল বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটির আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের “কাপুরুষোচিত” হামলার জবাব দেওয়া হয়েছে। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।’ পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য ‘তাদের মূল্য দিতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি
সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান
ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

You cannot copy content of this page