১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক পরিবারকে একঘরে সমাজচ্যুত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে কু প্রস্তাবে রাজি না হওয়া ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক পরিবার কে এক বছর ধরে একঘরে বা সমাজচ্যুত করে রেখেছেন মোড়ল জসেপ সরেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির মোহাম্মাদপুর তালঠি পল্লী তে ঘটে রয়েছে এমন অমানবিক ঘটনা। এঘটনায় ভুক্তভোগী সমাজচ্যুত রবি কিস্কু বাদি হয়ে মোড়ল জসেপ সরেনকে বিবাদী করে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের দিকে নির্বাহীর দপ্তরে লিখিত অভিযোগ দেন। এর আগে মোড়লকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন রবি কিস্কু। কিন্তু কোন প্রতিকার পান নি। এতে করে সমাজচ্যুত পরিবারটি চরম মানবেতর জীবন যাপন করছে।রবি কিস্কু অভিযোগে উল্লেখ করেন, বিগত ২০২৪ সালের জুলাই মাসের ২৪ তারিখে রঞ্জিত ও কর্নেলের সাথে খাস সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ বা দ্বন্দ্ব নিরসনের জন্য নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেয়া হয়। এরই প্রেক্ষিতে সুষ্ঠু সমাধান করে দেন। সমাধান করার পরও আক্রোশ মুলুক ভাবে রঞ্জিত ও কর্নেলের পক্ষ নিয়ে মোড়ল জসেপ সরেন একঘরে সমাজচ্যুত করেন। এমন কি গ্রামের দোকান থেকে কোন বাজার সদা করতে পারিনা। গ্রামের লোকজনের সাথে কথা বলা তো দূরে থাক কারো সাথে মেলামেশা করা নিষেধ। করলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। ছেলে মেয়েদের সাথে কেউ কথা বলেনা। স্কুলে কারো সাথে যেতে দেয় না।এদিকে বিগত ২০২৪ ইং সালের মার্চ মাসের ৩ তারিখে থানায় অভিযোগ দেন রবি কিস্কুর স্ত্রী জুলিতা মুরমু। তিনি অভিযোগে মোড়ল জসেপ সরেন, চিমন্ত কিস্কু ও সুখেন হাসদাকে বিবাদী করে অভিযোগ টি দেন। অভিযোগে জুলিতা মুরমু উল্লেখ করেন, সাংসারিক অভাবের কারনে আমার স্বামী তিন মাস আগে ঢাকার মানিকগঞ্জে ইট ভাটার কাজ করতে যান। এসুযোগে বিবাদীরা নেশা করে আমাকে কু প্রস্তাব দেয়। গত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে আনুমানিক রাত্রি ১০ টার দিকে প্রলোভন দিয়ে গ্রামের ক্লাব ঘরে ডাকে। ডেকে ইজ্জত নেওয়ার চেষ্টা করে।কিন্তু না পেরে বিবাদীরা হুমকি দিয়ে বলে আমাদের প্রস্তাবে রাজি হলিনা তোর পরিবারকে একঘরে সমাজচ্যুত করে রাখা হবে। আরো উল্লেখ, বিবাদীরা নগদ ১০ হাজার টাকা দিয়ে পা ধরে মাফ চাইতে বলে।জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে জুলিতা মুরমু থানায় অভিযোগ দেন। সেখানে বলেন, বিবাদী রঞ্জিত ও কর্নেল মোহাম্মদপুর মৌজার অন্তর্গত আরএস ১ নম্বর খাস খতিয়ান ভুক্ত আরএস ১৫০ দাগে ৩ শতাংশ জমি রয়েছে, রকম দেয়া আছে বাড়ি। এই জায়গাটি জুলিতা মুরমুর পরিবার দেশ স্বাধীনের পর থেকে ভোগ দখল করছে। ওই জায়গায় বাঁশের বেড়া টিনের ছাউনি সহ সব কিছু ভাংচুর করে।ভুক্তভোগী রবি কিস্কু ও স্ত্রী জুলিতা মুরমু জানান, ইউনিয়ন পরিষদে সালিশ বিচার হয়। বিচারে ১৫ হাজার টাকা দিয়ে সমাজের লোকজনকে খাওয়াতে বলে। আমি বিচারকের কথামত মোড়লসহ পাড়ার প্রধান দের ১৫ হাজার টাকা দিই খাওয়ানোর জন্য। কিন্তু তারা আমার খৈলানে খাওয়া দাওয়া করবে। আমি অন্য জায়গায় খাওয়ার জন্য অনুরোধ করি। পরে তারা টাকা ফেরত দেয়। আমার ছেলে মেয়েকে কারো সাথে কথা বলতে পারেনা। মাঠে একদিন ফুলবল খেলছিল। সেটা দেখে মোড়ল তাড়িয়ে দেয়। আমার ছেলে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। ধর্মীয় কাজও করতে দেয় না। কারো সাথে কাজ করতে পারিনা। চরম মানবেতর জীবন যাপন করছি। মেম্বার ও চেয়ারম্যান সবকিছু জানে।৯ নম্বর ওয়ার্ড সদস্য মেম্বার গাফফারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এসবের তেমন কিছু জানিনা। তবে শুনেছি। আপনি জনপ্রতিনিধি সমাজচ্যুত করতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান, আমার কথা কেউ শুনেনা।পাঁচন্দর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি শুনেছি জমি জমা নিয়ে বিরোধ বা মামলার কথা । এর বেশি কিছু বলতে পারবনা।থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, একঘরে বা সমাজচ্যুত করে রাখার কোন অধিকার নেই। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page