১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার>>>ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটির প্রত্যূষে মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীগন কনস্যুলেট প্রাঙ্গনে উপস্থিত হয়ে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিকালে কনস্যুলেট হল রুমে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।৭১ ও জুলাই আগষ্টের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।ভাইস কনসাল এ এস এম তাজ-উল-ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ,এবং মিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলান বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এবং উত্তর ইতালির বিভিন্ন শ্রম পেশার প্রবাসী বাংলাদেশীরা।আলোচনা অনুষ্ঠানের পূর্বে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জনে বাঙ্গালিদের আত্মত্যাগ ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরে বিজয় দিবস এর উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আবৃত্তি ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত ।আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীদেরকে চেতনায় ও মননে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে এবং একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে ইতালীয় সমাজ ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page