১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ,দুই ভাই আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের সহোদর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।আহত দুই ভাই ওই ইউনিয়নের তৈলধারা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। বর্তমানে তাঁরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় আজ শুক্রবার সকালে সখীপুর থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গড়বাড়ী বারমণ্ডুলীয়া এলাকায় পরপর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা এসে মাসুম ও মঞ্জুরুলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁদের ঢাকায় নেওয়া হয়।ঘটনার বর্ণনায় আহত মাসুম ও মঞ্জুরুলের বাবা আবু সাঈদ মেম্বার মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম পারভেজের ছেলে সনেট ও একই এলাকার আসাদুলের ভাই মোশারফের মধ্যে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় আসাদুল তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে মাসুম পারভেজের বাসায় গিয়ে হুমকি-ধামকি দেন। পরে রাতে মাসুম ও মঞ্জুরুল মোটরসাইকেল নিয়ে গড়বাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদুল ককটেল ফাটিয়ে তাঁদের ওপর হামলা চালান।আবু সাঈদ মেম্বার আরও বলেন, বড় ছেলে মাসুম পারভেজ বর্তমানে আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় সখিপুর থানায় মামলা হয়েছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ বিষয়ে জানতে চাইলে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ইমন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত

You cannot copy content of this page